উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: শারমিনের কিছুদিন ধরে ঘন ঘন প্রস্রাব হওয়ার পর সম্প্রতি তার কোমরের পিছনে ব্যথা হয়। তার কাঁপুনি দিয়ে জ্বরও আসে। ডাক্তারের পরামর্শ মতে, তিনি আল্ট্রাসনিক লিখট্রিপসি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠলেন। Q. শারমিনের কি রোগ হয়েছিল?
ক. বৃক্কের প্রদাহ
খ. বৃক্কের পাথর
গ. বৃক্ক বিকল
ঘ. নেফ্রাইটিস
উত্তর: বৃক্কের পাথর
ব্যাখ্যা: শারমিনের বৃক্কের পাথর রোগটি হয়েছে। ডাক্তার আধুনিক পদ্ধতিতে (আল্ট্রাসনিক লিথট্রিপসি) ব্যবহার করে তার পাথর অপসারণ করেন। বৃক্কের পাথর: মানব বৃক্কে উদ্ভুত ছোট আকারের পাথর জাতীয় পদার্থের সৃষ্টিই বৃক্কের পাথর হিসেবে পরিচিত। বৃক্কে পাথর সবারই হতে পারে। তবে দেখা গেছে মেয়েদের থেকে পুরুষের পাথর হবার সম্ভাবনা বেশি। উপসর্গ হিসেবে কোমরে পিছনে ব্যথা হবে। অনেকের প্রস্রাবের সাথে রক্ত বের হয়। অনেক সময় কাঁপুনী দিয়ে জ্বর আসে। সাধারণত অধিক পানি গ্রহণ ও ঔষধ সেবনে পাথর অপসারণ করা যায়। আধুনিক পদ্ধতিতে ইউটেরোস্কোপিক, আল্ট্রাসনিক লিথট্রিপসি অথবা বৃক্কে অস্ত্রোপচার করে পাথর অপসারণ করা যায়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

