উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: নাফিজা ইদানিং লক্ষ্য করছে তার কোমরের দুপাশে ব্যথা করে। তার মাকে বললে মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার বললেন অপর্যাপ্ত পানি পান ও খাদ্য গ্রহণের অনিয়মানুবর্তিতা এর জন্য দায়ী। Q. নাফিজার শরীরের উক্ত অঙ্গ সুস্থ রাখতে হলে প্রয়োজন- i. পর্যাপ্ত পানি পান করা ii. অতিরিক্ত প্রাণীজ আমিষ না খাওয়া iii. স্যাঁতস্যাঁতে পরিবেশে না থাকা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: বৃক্ক সুস্থ রাখার উপায়সমূহ নিম্নরূপ: • পর্যাপ্ত পানি পান করা • অতিরিক্ত প্রাণিজ আমিষ পরিহার করা • শারীরিক ওজন বাড়তে না দেয়া। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

