উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: শারমিনের কিছুদিন ধরে ঘন ঘন প্রস্রাব হওয়ার পর সম্প্রতি তার কোমরের পিছনে ব্যথা হয়। তার কাঁপুনি দিয়ে জ্বরও আসে। ডাক্তারের পরামর্শ মতে, তিনি আল্ট্রাসনিক লিখট্রিপসি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠলেন। Q. যে সব কারণে শারমিনের রোগটি বেশি হতে পারে- i. বৃক্কে সংক্রমণ রোগ ii. বেশি পানি পান করা iii. অতিরিক্ত মাংস ও ডিম খেলে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: শারমিনের বৃক্কে পাথর হয়েছে। বৃক্কে পাথরের কারণগুলো নিম্নরূপ: • অতিরিক্ত শারীরিক ওজন • কিডনীর সংক্রমণ • কম পানি পান • অতিরিক্ত আমিষ জাতীয় খাদ্য গ্রহণ। কাজেই, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

