উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ফাহাদদের ক্লাসে শিক্ষক এমন একটি সিস্টেম পড়ালেন, যে সিস্টেমটি সঠিকভাবে কাজ না করলে প্রস্রাবে সমস্যা, শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে প্রোটিন চলে যাওয়া এরকম সমস্যা দেখা দেয়। Q. উদ্দীপকে কোন অঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে?
ক. বৃক্ক
খ. ফুসফুস
গ. অগ্ন্যাশয়
ঘ. পাকস্থলী
উত্তর: বৃক্ক
ব্যাখ্যা: উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো রেচনতন্ত্র সঠিকভাবে কাজ না করলে দেখা দেয়। অতএব, উদ্দীপকে রেচন অঙ্গ 'বৃক্ক' নিয়ে আলোচনা করা হয়েছে। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

