জর্দার নিকোটিন প্রাথমিক অবস্থায় কোন তন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে?
ক. শ্বাসতন্ত্র
খ. পরিপাকতন্ত্র
গ. রক্ত সংবহনতন্ত্র
ঘ. স্নায়ুতন্ত্র
উত্তর: স্নায়ুতন্ত্র
ব্যাখ্যা: নিকোটিনের প্রভাব: নিকোটিন গ্রহণে স্নায়ুকোষের কার্যকারিতা নষ্ট হয়। হাত, পা কিংবা মাথা অনৈচ্ছিক ভাবে কাঁপতে থাকে। ফলে কোনো সূক্ষ্ম কাজ যেমন সুইয়ের ছিদ্রে সুতা ঢোকানো, সোজা দাগ টানা, লেখালেখিতে ব্যর্থতাজনিত সমস্যা হওয়া ইত্যাদি দেখা দেয়। নিকোটিন প্রাথমিক ভাবে স্নায়ু কোষকে উদ্দীপিত করে। পরবর্তীতে দেহে নিকোটিনের চাহিদা আরও বেড়ে যায়। নিকোটিনের এই চাহিদা মেটাতে জৰ্দ্দা ব্যবহার বা ধূমপানের নেশায় মানুষ আসক্ত হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ঘ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ