শিক্ষকের শ্রুতিলিপি শিক্ষার্থী কর্তৃক লিপিবদ্ধকরণের ক্ষেত্রে মস্তিষ্কের কোন কেন্দ্রটি সম্পৃক্ত নয়?
ক. বিশ্লেষণকেন্দ্র
খ. স্মৃতিকেন্দ্র
গ. দর্শনকেন্দ্র
ঘ. চিন্তাকেন্দ্র
উত্তর: বিশ্লেষণকেন্দ্র
ব্যাখ্যা: শিক্ষকের শ্রুতিলিপি শিক্ষার্থী কর্তৃক লিপিবদ্ধকরণের ক্ষেত্রে মস্তিষ্কের বিশ্লেষণ কেন্দ্রটি সম্পৃক্ত নয়। শ্রেণিকক্ষে শিক্ষকের দেয়া শ্রুতিলিপি শিক্ষার্থী কর্তৃক লিপিবদ্ধ করণের প্রবাহচিত্র: পুস্তক হতে প্রতিফলিত আলো → শিক্ষকের চোখের রেটিনার উদ্দীপনা → শিক্ষকের চিন্তাকেন্দ্র, স্মৃতিকেন্দ্র প্রভৃতিতে সংরক্ষণ ও বিশ্লেষণ → শিক্ষকের মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিতে নির্দেশনা → শিক্ষকের মুখের পেশির সংকোচন প্রসারণ → শিক্ষকের শ্রুতিলিপি উপস্থাপনা → শিক্ষকের শ্রুতিলিপি (কথা) কর্তৃক বাতাসে শব্দতরঙ্গ সৃষ্টি → সৃষ্ট শব্দতরঙ্গ দ্বারা শিক্ষার্থীর কানের পর্দায় উদ্দীপনা তৈরি → শিক্ষার্থীর শ্রবণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণকেন্দ্রে পরিবহন → সৃষ্ট স্নায়ুতাড়না শিক্ষার্থীর স্মৃতিকেন্দ্র, চিন্তাকেন্দ্র প্রভৃতিতে সংরক্ষণ ও বিশ্লেষণ → মোটর স্নায়ু যোগে স্নায়ু তাড়না শিক্ষার্থীর হাতের ঐচ্ছিক পেশিতে পরিবহন → স্নায়ুতাড়নার নির্দেশ শিক্ষার্থীর হাতের পেশি কর্তৃক শ্রুতিলিপি লিপিবদ্ধকরণ। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)। [চিত্র]
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ