কোনটির কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোন প্রভাব নেই?
ক. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র
খ. পার্শ্বীয় স্নায়ুতন্ত্র
গ. ঐচ্ছিক পেশি
ঘ. স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
উত্তর: স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র
ব্যাখ্যা: স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র (Autonomic nervous system): যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, সেগুলো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দিয়ে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর প্রত্যক্ষ প্রভাব না থাকায় এরা অনেকটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে আপন কর্তব্য সম্পাদন করে। দেহের ভিতরের অঙ্গসমূহ, যেমন- হৃৎপিণ্ড, অস্ত্র, পাকস্থলি, অগ্ন্যাশয় ইত্যাদির কাজ স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের উপর মস্তিষ্ক ও মেরুরজ্জুর কোন প্রভাব নেই।
SSC জীববিজ্ঞান অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-১০ : সমন্বয় (Full Syllabus) · MCQ