ফারিহার দ্বিমত পোষণ কতটুকু যৌক্তিক? মতামত দাও।
উত্তর: সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব বিবেচনায় ফাতিহার কথার সাথে ফারিহার দ্বিমত পোষণ সম্পূর্ণ যৌক্তিক। আমাদের সমাজে অমুসলিম সম্প্রদায়ের বহু লোক বাস করে। সমাজে বসবাসরত এসব সম্প্রদায়ের মানুষের সাথে সদাচার করাই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। ফারিহার দ্বিমত এ বিষয়টিকে ধারণ করে। ফাবিহার কথায় দ্বিমত পোষণ করে ফারিহা বলে, প্রতিটি সম্প্রদায়ের সবার প্রতি ভাইয়ের মতো আচরণের মাধ্যমেই সোনার বাংলাদেশ গড়া সম্ভব। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। প্রকৃতপক্ষে, নিজ সম্প্রদায়ের বাইরের অন্য সম্প্রদায়ের লোকদের সাহায্য-সহযোগিতা করা, তাদের বিপদে এগিয়ে যাওয়া ইসলামের নির্দেশ। এতে কলহ, হানাহানির পরিবর্তে শান্তি স্থাপিত হয়। আল্লাহ তায়ালা বলেন, 'তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই। বরং কল্যাণ আছে যে দান-খয়রাত, সৎকাজ ও মানুষের মধ্যে শান্তি স্থাপনের নির্দেশ দেয় তাতে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে এরূপ করবে আমি অবশ্যই তাকে মহাপুরস্কার দান করর।' (সূরা আন-নিসা, আয়াত ১১৪) আমাদের দেশের একটি বিরাট অংশ অমুসলিম। কোনোরূপ সহিংসতা পোষণ না করে একত্রে তাদের নিয়ে কাজ করতে হবে। সব কাজে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দেশের সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতা অপরিহার্য। সব সম্প্রদায়ের মানুষের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণের মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা ও সোনার বাংলা গড়া সম্ভব। তাই ফারিহার দ্বিমত পোষণ সম্পূর্ণ যৌক্তিক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
ফারিহার দ্বিমত পোষণ কতটুকু যৌক্তিক? মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর