'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।
উত্তর: অফিসার 'ক' অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইল স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজে আখলাকে যামিমাহর 'ঘুষ' বিষয়টি প্রকাশ পেয়েছে। ঘুষ-এর কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ। মহানবি (স.) বলেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়েরই ওপর আল্লাহর অভিসম্পাত।" (বুখারি ও মুসলিম) ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর অন্যের অধিকার হরণ করে ফলে হানাহানি-মারামারির সূত্রপাত ঘটে। পাশাপাশি ঘুষ সমাজে অনৈতিকতা, অপরাধ ও ভীতি সৃষ্টি করে। ফলে সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।
উত্তর