"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।
উত্তর: ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ- মন্তব্যটি যথার্থ। ইমানের তিনটি দিক রয়েছে; যথা- ১. অন্তরে বিশ্বাস, ২. মৌখিক স্বীকৃতি ও ৩. শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা আমল করা। অর্থাৎ একজন মুমিন অন্তরে যে বিশ্বাস পোষণ করে এবং সে অনুযায়ী মুখে যে স্বীকৃতি দেয়, এ দুটির সমন্বয় ঘটানো হয় আমলের মাধ্যমে। যেমন- মুমিন বিশ্বাস করে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। যখন সে এ সালাত আদায় করল তখনই সে তার বিশ্বাসের প্রকাশ ঘটাল। এজন্যই বলা হয়েছে ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।
উত্তর