মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।
উত্তর: মুত্তাকি ব্যক্তি সর্বদা আল্লাহ তায়ালার স্মরণ করেন। আল্লাহ তায়ালা সবকিছু দেখেন, শোনেন, জানেন তারা এ বিশ্বাস পোষণ করেন। ফলে মুত্তাকিগণ কোনোরূপ অন্যায় ও অনৈতিক কাজ করতে পারেন না। সকল কাজে নীতি-নৈতিকতা অবলম্বন করেন এবং অনৈতিকতা ও অশ্লীলতা পরিহার করেন। এর প্রতিদান হিসেবে মহান আল্লাহ তায়ালা মুত্তাকি ব্যক্তিকে পার্থিব জীবনে বহু নিয়ামত দান করে থাকেন এবং আখিরাতে মহাপুরস্কার দান করবেন। অতএব বলা যায়, মুত্তাকি ব্যক্তি তাকওয়া বা আল্লাহভীতি অবলম্বনের কারণে সফলতা লাভ করেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।
উত্তর