গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর: আমরা অনেক সময় অবসর বসে থাকি। হাতে কোনো কাজ থাকে না। বন্ধুবান্ধব মিলে গল্প করি। এসময় কথায় কথায় অনেক সময় অন্যের সমালোচনা করি। সহপাঠী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনের দোষ খুঁজে বেড়াই। তাদের নিয়ে ঠাট্টাবিদ্রূপ করি। বস্তুত এসবই গিবত। তবে শুধু কথার মাধ্যমেই নয় বরং আরও নানাভাবে গিবত হতে পারে। যেমন লেখনীর মাধ্যমে, ইশারা-ইঙ্গিতে বা অঙ্গভঙ্গির মাধ্যমে কারো সমালোচনা করা। কারও কোনো অভ্যাস নিয়ে ব্যঙ্গ চিত্র করা। এছাড়া লেখো বা কার্টুনের মাধ্যমেও গিবত করা যায়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।
উত্তর