গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।
উত্তর: কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা, যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। ইসলামি শরিয়তে গিবত বা পরনিন্দা করা অবৈধ। গিবত করাকে আল-কুরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গিবত খুবই অপছন্দনীয় কাজ। সুস্থ বিবেকবান কোনো মানুষই এরূপ কাজ পছন্দ করতে পারে না। আল্লাহ তায়ালাও গিবত করা পছন্দ করেন না। তাই গিবত পরিত্যাগ করা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।
উত্তর