শেয়ারFacebookWhatsApp

জনাব রফিকের কাজটি কী হিসেবে গণ্য? ব্যাখ্যা করো।

উত্তর: জনাব রফিকের কাজটি আখলাকে হামিদাহর অন্যতম গুণ কর্তব্যপরায়ণতা হিসেবে গণ্য। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা। এটি মানব জীবনের একটি প্রশংসনীয় বৈশিষ্ট্য। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার ক্ষেত্রে কর্তব্যপরায়ণতা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। এ প্রশংসনীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে জনাব রফিকের কাজে। সরকারি অফিসের কর্মকর্তা জনাব রফিক প্রতিদিন অফিসের বিভিন্ন শাখায় গিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রত্যেকের কাজ যেন যথাসময়ে সঠিকভাবে সম্পন্ন হয় তা তদারকি করেন। এভাবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা, নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং কর্তব্যে অবহেলা না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। এটি একটি মহৎ গুণ। কর্তব্যপরায়ণ ব্যক্তিকে সকলেই ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন। কর্তব্যপরায়ণতা মানুষকে সফলতা দান করে। মহান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক দায়িত্ব-কর্তব্য দিয়েছেন। পরকালে এ ব্যাপারে সবাইকে জবাবদিহি করতে হবে। সেদিন কর্তব্যপরায়নগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। সুতরাং বলা যায়, জনাব রফিক কর্তব্যপরায়ণতার গুণকে ধারণ করেছেন, যা তাকে সফলতা দান করবে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জনাব রফিকের কাজটি কী হিসেবে গণ্য? ব্যাখ্যা করো।

উদ্দীপক

জনাব রফিক সরকারি অফিসের একজন কর্মকর্তা। তিনি প্রতিদিন অফিসের বিভিন্ন শাখায় গিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, প্রত্যেকের কাজ যেন যথাসময়ে সঠিকভাবে সম্পন্ন হয়। অন্যদিকে চরাইল গ্রামে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের লোক বসবাস করেন। তারা নববর্ষে একটি পিকনিকের আয়োজন করে। সেখানে সকল ধর্মের অনুসারীদের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে সবাই আন্তরিক ছিল বলে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।

Dinajpur · 2020

উত্তর

জনাব রফিকের কাজটি আখলাকে হামিদাহর অন্যতম গুণ কর্তব্যপরায়ণতা হিসেবে গণ্য। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা। এটি মানব জীবনের একটি প্রশংসনীয় বৈশিষ্ট্য। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার ক্ষেত্রে কর্তব্যপরায়ণতা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। এ প্রশংসনীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে জনাব রফিকের কাজে। সরকারি অফিসের কর্মকর্তা জনাব রফিক প্রতিদিন অফিসের বিভিন্ন শাখায় গিয়ে কার্যক্রম পর্যবেক্ষণ করেন। প্রত্যেকের কাজ যেন যথাসময়ে সঠিকভাবে সম্পন্ন হয় তা তদারকি করেন। এভাবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা, নিজের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকা এবং কর্তব্যে অবহেলা না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। এটি একটি মহৎ গুণ। কর্তব্যপরায়ণ ব্যক্তিকে সকলেই ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন। কর্তব্যপরায়ণতা মানুষকে সফলতা দান করে। মহান আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক দায়িত্ব-কর্তব্য দিয়েছেন। পরকালে এ ব্যাপারে সবাইকে জবাবদিহি করতে হবে। সেদিন কর্তব্যপরায়নগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। সুতরাং বলা যায়, জনাব রফিক কর্তব্যপরায়ণতার গুণকে ধারণ করেছেন, যা তাকে সফলতা দান করবে।

উত্তর

চরাইল গ্রামের লোকজনের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম শ্রেষ্ঠ গুণ 'সামাজিক সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্য' প্রকাশ পেয়েছে। বিশ্লেষণ: উদ্দীপকে দেখা যায়, চরাইল গ্রামে বিভিন্ন ধর্ম, বর্ণ ও গোত্রের লোক বসবাস করা সত্ত্বেও তারা নববর্ষে পিকনিকের আয়োজন করেছে এবং সবার ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলাদা খাবারের ব্যবস্থা করেছে। সবার আন্তরিকতার কারণে কোনো সমস্যা সৃষ্টি হয়নি, যা তাদের পারস্পরিক সহনশীলতা ও সদ্ভাবের উজ্জ্বল দৃষ্টান্ত। মানবসমাজে এর ভূমিকা: ১. শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা: মানবসমাজে বিভিন্ন মত ও পথের মানুষ বসবাস করে। একে অপরের ধর্ম, সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল থাকলে সমাজে কোনো ধরনের হানাহানি বা সংঘাতের সুযোগ থাকে না, ফলে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে। ২. ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা: উদ্দীপকের গ্রামের মানুষের মতো সমাজের সর্বস্তরে যদি একে অপরের প্রতি আন্তরিকতা ও সহযোগিতা বজায় থাকে, তবে ধনী-গরিব ও জাতি-ধর্ম নির্বিশেষে মানুষের মধ্যে গভীর ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের সেতুবন্ধন তৈরি হয়। ৩. উন্নয়ন ও অগ্রগতি ত্বরাণ্বিত করা: পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত ভুলে সবাই মিলেমিশে কাজ করলে সমাজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি দ্রুত সাধিত হয়।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।