শেয়ারFacebookWhatsApp

রাসেলের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন গুণটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।

উত্তর: রাসেলের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ ওয়াদা পালনের বিষয়টি অনুপস্থিত। ওয়াদা হলো অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাই হলো ওয়াদা পালন। কিন্তু রাসেলের কর্মকান্ডে ওয়াদা পালনের ব্যত্যয় লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, আসিফ দ্রুত বাড়ি ফেরার জন্য দ্বিগুণ ভাড়া দিয়ে রংপুর হতে সৈয়দপুরগামী বিরতিহীন গাড়িতে উঠে। কিন্তু গাড়ির চালক রাসেল তার কথা রক্ষা না করে বেশি টাকার আশায় বিভিন্ন স্থানে থেমে যাত্রী তোলেন। এভাবে থেমে থেমে যাত্রী ওঠানোর মাধ্যমে রাসেল ওয়াদা ভঙ্গ করেছে। কেননা সে আসিফের কাছ থেকে দ্বিগুণ টাকা নিয়েছিল রাস্তায় আর যাত্রী না উঠিয়ে তাকে দ্রুত পৌছে দেওয়ার ওয়াদা করে; যা সে ভঙ্গ করেছে। কিন্তু মানবজীবনে ওয়াদা পালনের গুরুত্ব অপরিসীম। এটি সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। কিন্তু রাসেলের আচরণে ওয়াদা পালনের এ মহৎ গুণটির ব্যত্যয় ঘটেছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

রাসেলের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন গুণটি অনুপস্থিত? ব্যাখ্যা করো।

উদ্দীপক

আসিফ দ্রুত বাড়ি ফেরার জন্য দ্বিগুণ ভাড়া দিয়ে রংপুর থেকে সৈয়দপুরগামী বিরতিহীন গাড়িতে ওঠে। কিন্তু গাড়ির চালক রাসেল তার কথা রক্ষা না করে বেশি টাকার আশায় বিভিন্ন স্থানে থেমে যাত্রী তোলেন। ক্ষুব্ধ হয়ে শাহেদ নামের যাত্রী পথেই নামতে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে অন্য একজন পথযাত্রী জনাব জাহিদ তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা করে তার বাড়িতে পৌঁছে দিলেন। তার মা ঘটনাটি শুনে বললেন, মানুষ যতক্ষণ অন্যের সাহায্য করবেন, আল্লাহ ততক্ষণ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকবেন।

Chittagong · 2020

উত্তর

রাসেলের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ ওয়াদা পালনের বিষয়টি অনুপস্থিত। ওয়াদা হলো অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাই হলো ওয়াদা পালন। কিন্তু রাসেলের কর্মকান্ডে ওয়াদা পালনের ব্যত্যয় লক্ষ করা যায়। উদ্দীপকে দেখা যায়, আসিফ দ্রুত বাড়ি ফেরার জন্য দ্বিগুণ ভাড়া দিয়ে রংপুর হতে সৈয়দপুরগামী বিরতিহীন গাড়িতে উঠে। কিন্তু গাড়ির চালক রাসেল তার কথা রক্ষা না করে বেশি টাকার আশায় বিভিন্ন স্থানে থেমে যাত্রী তোলেন। এভাবে থেমে থেমে যাত্রী ওঠানোর মাধ্যমে রাসেল ওয়াদা ভঙ্গ করেছে। কেননা সে আসিফের কাছ থেকে দ্বিগুণ টাকা নিয়েছিল রাস্তায় আর যাত্রী না উঠিয়ে তাকে দ্রুত পৌছে দেওয়ার ওয়াদা করে; যা সে ভঙ্গ করেছে। কিন্তু মানবজীবনে ওয়াদা পালনের গুরুত্ব অপরিসীম। এটি সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি ওয়াদা পালন করে তাকে সবাই ভালোবাসে। তার প্রতি সকলের আস্থা ও বিশ্বাস থাকে। সমাজে সে শ্রদ্ধা ও মর্যাদা লাভ করে। ইসলামি জীবন দর্শনে ওয়াদা পালন করা আবশ্যক। কিন্তু রাসেলের আচরণে ওয়াদা পালনের এ মহৎ গুণটির ব্যত্যয় ঘটেছে।

উত্তর

জনাব জাহিদের কর্মকাণ্ড মানবসেবার গুণটি প্রকাশ পেয়েছে, যার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। মানবসেবা বলতে মানুষের সেবা, পরিচর্যা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা ইত্যাদিকে বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত। যারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন মহান আল্লাহ তাঁদের প্রতি দয়া প্রদর্শন করেন। আ. রহমানের আচরণে এ বিশেষ দিকটি লক্ষণীয়। ক্ষুব্ধ হয়ে শাহেদ নামের যাত্রী পথেই নামতে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লে অন্য একজন পথযাত্রী জনাব জাহিদ তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা করে তার বাড়িতে পৌছে দিলেন। তার এ কাজের মাধ্যমে আল্লাহ ও রাসুল (স)-এর নির্দেশ পালন করেছেন। রাসুল (স) বলেছেন, 'তোমরা পৃথিবীবাসীর ওপর অনুগ্রহ করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।' (তিরমিযি) মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহাপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। এছাড়া সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুল (স) এর আদর্শ। রাসুল (স) বলেন, 'যে, ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারি) উপরের আলোচনা থেকে বলা যায়, মানবসেবার প্রতিদান সীমাহীন। আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন, তাই মানবসেবার গুরুত্ব ও তাৎপর্য অসামান্য।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।