কারিমার কর্মকাণ্ডের বিষয়ে তার মায়ের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: কারিমার কর্মকাণ্ডের বিষয়ে তার মায়ের বক্তব্য যথার্থ। ইসলাম সৌন্দর্যের ধর্ম। এটি পবিত্র ও সুন্দর জীবনযাপনে উৎসাহিত করে। এ জন্য শালীনতার গুরুত্ব অপরিসীম। আর শালীনতার শিক্ষা দিতে আল্লাহ তায়ালা পর্দার বিধান দিয়েছেন। একইসাথে আল্লাহ ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার শিক্ষা প্রদান করেছেন। কারিমার মায়ের বক্তব্যে এ বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে কারিমার বোন ডেইজিকে তার পোশাকের দিকে তাকিয়ে একদল যুবক উত্ত্যক্ত করে। এমতবস্থায় কারিমা তাকে পর্দা করার পরামর্শ দেয়। কিন্তু ডেইজি তার বোনের পরামর্শ মানতে নারাজ। তার মা তাদের দু'বোনের এমন পরিস্থিতি দেখে বলেন, আল্লাহ তায়ালা পর্দার আয়াতের মাধ্যমে নারী-পুরুষের পোশাকের একটি সীমানা নির্ধারণ করে দিয়েছেন। পাশাপাশি অপচয়কারীকে আল্লাহ শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন। তাদের মায়ের এ বক্তব্য সম্পূর্ণরূপে সঠিক। কেননা আল্লাহ তায়ালা বিনা প্রয়োজনে অশালীনভাবে নারীদের বাইরে ঘুরে বেড়াতে নিষেধ করেছেন। বরং প্রয়োজনে বাইরে গেলে পর্দা ও শালীনতা অবলম্বন করতে হবে। পুরুষদের বেলায়ও একই কথা প্রযোজ্য। তাদেরকেও অবশ্যই শালীনভাবে সমাজে বিচরণ করতে হবে। পর্দার বিধানের ব্যাপারে আল্লাহ বলেন, 'আর তোমরা (নারীরা) নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না।' (সূরা আল আহযাব, আয়াত ৩৩)
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
কারিমার কর্মকাণ্ডের বিষয়ে তার মায়ের বক্তব্যের যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর