বাজারে যুবকদের তাণ্ডবলীলার মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: বাজারে যুবকদের তাণ্ডবলীলার মাধ্যমে ফিতনা-ফাসাদ ফুটে উঠেছে। ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ প্রভৃতি। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীতে অরাজক পরিস্থিতিই ফিতনা-ফাসাদ। পার্থিব কোনো স্বার্থ লাভের আশায় বিশৃঙ্খলা ও তান্ডবলীলার মাধ্যমে জনসাধারণের মনে আতঙ্ক সৃষ্টি করা ও তাদের ক্ষতি করাই ফিতনা। উদ্দীপকের যুবকদের কর্মকাণ্ডেও এর প্রকাশ লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, একদল যুবক কাওরান বাজারে হঠাৎ হাত বোমা নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা মুহূর্তের মধ্যে দোকানের মালপত্র, টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। এভাবে নিজেদের স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা কাউকে হত্যা করা ফিতনা-ফাসাদের অন্তর্ভুক্ত। আর এ ধরনের কাজ সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বান্দাকে অন্যায়, পাপাচারে প্রলুব্ধ করে। ফিতনা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে হত্যা, গুমসহ নানা প্রকার অপরাধ কর্মের বিস্তার ঘটায়। সমাজে ভয়-ভীতি ও আতঙ্কের জন্ম দেয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে। ফলে সমাজে অরাজকতা দেখা দেয়। শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায়। তাই বলা যায়, বাজারে যুবকদের কর্মকাণ্ড ফিতনা-ফাসাদের দৃষ্টান্ত স্থাপন করেছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
বাজারে যুবকদের তাণ্ডবলীলার মাধ্যমে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর