শেয়ারFacebookWhatsApp

জনাব 'ক'-এর আচরণ আখলাকে হামিদাহর কোন গুণের পরিপন্থি তা চিহ্নিতপূর্বক তার পরিণতি ব্যাখ্যা করো।

উত্তর: জনাব 'ক'-এর আচরণ আখলাকে হামিদাহর অন্যতম গুণ আমানতদারির পরিপন্থি হওয়ায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয়, বরং যেকোনো, জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করা এবং তা তার প্রকৃত, মালিকের নিকট ফিরিয়ে দেওয়াই আমানতদারি। আমানত রক্ষা করা আল্লাহর নির্দেশ। এটি ইমানের অঙ্গ স্বরূপ। কিন্তু জনাব 'ক'-এর মধ্যে আমানত রক্ষার ব্যত্যয় লক্ষ করা যায়। জনাব 'ক' একটি কোম্পানিতে কম্পিউটার অপারেটরের চাকরি করেন। টাকার বিনিময়ে তিনি অফিসের প্রয়োজনীয় ডাটা অন্যত্র বিক্রি করেন। এতে কোম্পানিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। এভাবে কোম্পানির প্রয়োজনীয় ডাটা অন্যত্র বিক্রি করে দেওয়া আমানতদারির পরিপন্থি। আর এটি একটি জঘন্য অপরাধ। মহানবি (স)-এর হাদিসে এসেছে, খিয়ানত করা মুনাফিকদের অন্যতম নির্দশন। আল্লাহ তায়ালা খিয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট। মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তায়ালা খিয়ানতকারীদের পছন্দ করেন না।' (সূরা আল-আনফাল, আয়াত ৫৮) আর যাকে আল্লাহ তায়ালা অপছন্দ করেন তার স্থান জাহান্নাম ছাড়া কিছু হতে পারে না। উপরের আলোচনা থেকে বলা যায়, জনাব 'ক' কোম্পানির ডাটা অন্যত্র বিক্রি করে আমানতের খিয়ানত করেছেন। এ জন্য তিনি মহান আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জনাব 'ক'-এর আচরণ আখলাকে হামিদাহর কোন গুণের পরিপন্থি তা চিহ্নিতপূর্ব…

উদ্দীপক

জনাব 'ক' একটি কোম্পানিতে কম্পিউটার অপারেটরের চাকরি করেন। টাকার বিনিময়ে সে অফিসের প্রয়োজনীয় ডাটা অন্যত্র বিক্রয় করে ফেললেন। এতে কোম্পানিটি অনেক ক্ষতিগ্রস্ত হলো। একদিন ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব 'ক' এর নিকট প্রয়োজনীয় তথ্য চাইলে সে দিতে পারল না। তখন একই অফিসের কেরানি জনাব 'খ' তার কাছে রাখা ফাইল থেকে উক্ত তথ্যের ফটোকপি বের করে দিলেন। এতে তার প্রতি সন্তুষ্ট হয়ে কর্তৃপক্ষ তার জন্য একটি উৎসাহ ভাতা ঘোষণা করলেন। পাশাপাশি জনাব 'ক'-কে চাকরি থেকে অব্যাহতি দিলেন।

Sylhet · 2020

উত্তর

তিলাওয়াত হলো পবিত্র কুরআন পাঠ করা।

উত্তর

মানবজাতির জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা সূরা আত-তীন নাজিল করেছেন। বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে সূরা আত-তীন নাজিল করা হয়নি। বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক, নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তায়ালা এ সূরা নাজিল করেন। মানুষের প্রতি আল্লাহ তায়ালার প্রদত্ত কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর মানবজাতির উৎপত্তি ও পরিণতির কথা জানিয়ে দিতে এ সূরা নাজিল করেন।

উত্তর

জনাব 'খ'-এর কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম গুণ কর্তব্যপরায়ণতা ফুটে উঠেছে। মানুষ হিসেবে আমাদের ওপর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সর্তক থাকা, সময়মতো এগুলো সম্পাদন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা প্রদর্শন না করাই হলো কর্তব্যপরায়ণতা। জনাব 'খ'-এর কর্মকাণ্ডে এ গুণটির বহিঃপ্রকাশ লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, একটি কোম্পানিতে জনাব 'ক' ও 'খ' কম্পিউটার অপারেটরের চাকরি করেন। জনাব 'ক' টাকার বিনিময়ে অফিসের প্রয়োজনীয় ডাটা অন্যত্র বিক্রি করে দেন। ফলে কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হয়। একদিন ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব 'ক'-এর নিকট প্রয়োজনীয় তথ্য চাইলে তিনি দিতে ব্যর্থ হন। কিন্তু জনাব 'খ' তার কাছে রাখা ফাইল থেকে উত্ত তথ্যের ফটোকপি বের করে দেন। জনাব 'খ'-এর এরূপ কাজ তার কর্তব্যপরায়ণতাকেই প্রকাশ করে। কেননা তিনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। তার কাছে থাকা নথিপত্র সতর্কতার সাথে সংরক্ষণ করেছেন। এক্ষেত্রে তিনি অবহেলা বা অসতর্কতার পরিচয় দেননি, যা তার কর্তব্যপরায়ণতাকে নির্দেশ করে।

উত্তর

জনাব 'ক'-এর আচরণ আখলাকে হামিদাহর অন্যতম গুণ আমানতদারির পরিপন্থি হওয়ায় তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয়, বরং যেকোনো, জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। গচ্ছিত সম্পদ যথাযথভাবে সংরক্ষণ করা এবং তা তার প্রকৃত, মালিকের নিকট ফিরিয়ে দেওয়াই আমানতদারি। আমানত রক্ষা করা আল্লাহর নির্দেশ। এটি ইমানের অঙ্গ স্বরূপ। কিন্তু জনাব 'ক'-এর মধ্যে আমানত রক্ষার ব্যত্যয় লক্ষ করা যায়। জনাব 'ক' একটি কোম্পানিতে কম্পিউটার অপারেটরের চাকরি করেন। টাকার বিনিময়ে তিনি অফিসের প্রয়োজনীয় ডাটা অন্যত্র বিক্রি করেন। এতে কোম্পানিটি অনেক ক্ষতিগ্রস্ত হয়। এভাবে কোম্পানির প্রয়োজনীয় ডাটা অন্যত্র বিক্রি করে দেওয়া আমানতদারির পরিপন্থি। আর এটি একটি জঘন্য অপরাধ। মহানবি (স)-এর হাদিসে এসেছে, খিয়ানত করা মুনাফিকদের অন্যতম নির্দশন। আল্লাহ তায়ালা খিয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট। মহান আল্লাহ বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তায়ালা খিয়ানতকারীদের পছন্দ করেন না।' (সূরা আল-আনফাল, আয়াত ৫৮) আর যাকে আল্লাহ তায়ালা অপছন্দ করেন তার স্থান জাহান্নাম ছাড়া কিছু হতে পারে না। উপরের আলোচনা থেকে বলা যায়, জনাব 'ক' কোম্পানির ডাটা অন্যত্র বিক্রি করে আমানতের খিয়ানত করেছেন। এ জন্য তিনি মহান আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ শাস্তির সম্মুখীন হবেন।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।