জনাব মহসিনের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব মহসিনের কর্মকাণ্ডে আখলাকে হামিদার 'মানবসেবা' বিষয়টি ফুটে উঠেছে। মানবসেবা উন্নত চরিত্রের পরিচায়ক। যিনি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ। এরূপ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। মহানবি (সা.) বলেন- 'তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন' (তিরমিযি)। অন্যত্র রাসুল (সা.) বলেন, 'বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যরত থাকে ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন' (মুসলিম)। তিনি আরও বলেছেন, 'তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, রোগীর সেবা কর, বন্দিকে মুক্ত কর এবং ঋণগ্রস্থকে ঋণমুক্ত কর' (বুখারি)। উদ্দীপকে জনাব মহসিন একজন সমাজ সেবক। তিনি নিজ গ্রামের অনাহারি মানুষদের খাবারের ব্যবস্থা করেন। যাদের কাপড়ের অভাব তাদেরকে লুঙ্গি, শাড়ি ইত্যাদি কিনে দিয়ে সাহায্য করেন। কাজেই দেখা যায়, জনাব মহসিন রাসুল (সা.) এর নির্দেশিত পথে মানবসেবার কাজ করেছেন। আর এজন্য তিনি মহান আল্লাহর দরবারে পুরস্কার পাবেন।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জনাব মহসিনের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যা…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর