অনিকার আচরণটি চিহ্নিত করে তার স্বামীর বক্তব্যটি পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: অনিকার আচরণটি গিবতের অন্তর্ভুক্ত। যা জঘন্য অপরাধ। এটি একটি সামাজিক ব্যাধি। এর পরিণাম খুবই ভয়াবহ। গিবত শব্দটি আরবি, যার অর্থ পরনিন্দা, পরচর্চা, কুৎসা রটনা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যায় শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। প্রচলিত অর্থে অসাক্ষাতে কারও দোষ বলাকে গিবত বলা হয়। উদ্দীপকের অনিকার আচরণে এ বিষয়টি লক্ষণীয়। মহানবি (সা.) বলেছেন, 'গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক।' আল্লাহ গিবত করা সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করে বলেন, 'তোমরা একে অন্যের গিবত কর না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাস? না, তোমরা তা অপছন্দ কর।' অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। গিবতের কারণে সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়াপ্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনিত ঘটে। বান্দা যখন গিবত করে তখন তার অনেক নেক আমল ধ্বংস হতে থাকে। ফলে তার পরকালীন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাদিসের ভাষ্যানুযায়ী গিবতকারীর ইবাদত কবুল হয় না। এটি কবীরা গুনাহ। তাওবা ব্যতীত গিবতের গুনাহ মাফ হয় না। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম। উদ্দীপকে অনিকার স্বামী গিবতের মতো গর্হিত কাজ তেকে বিরত থাকার পরামর্শ দিয়ে বলেন- "এ ধরনের কাজ মৃত ভাইয়ের গোস্ত খাওযার মতো জঘন্য অপরাধ"। এ উক্তিটি যথার্থ। অতএব গিবত একটি জঘন্য অপরাধ। আমাদের ইহকাল ও পরকালের স্বার্থে গিবত পরিহার করা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
অনিকার আচরণটি চিহ্নিত করে তার স্বামীর বক্তব্যটি পাঠ্য বইয়ের আলোকে ব…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর