'খ'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক পরিণতি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: 'খ' এর কর্মকাণ্ড আখলাকে যামিমার 'প্রতারণার' অন্তর্ভুক্ত। যার পরিণতি খুবই ভয়াবহ। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাই প্রতারণা। সাধারণত আর্থিক লেনদেনে ও ব্যবসা-বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি দেখা যায়। 'খ' এ কাজের সাথেই সংশ্লিষ্ট। উদ্দীপকের 'খ'-ইসলামি নিয়ম-কানুন জানলেও নিজের ব্যবসায় মান্য করে না। এমনকি ওজনেও কম দেয়। তার এ কাজটি প্রতারণার শামিল। আর প্রতারণার ইহকালীন ও পরকালীন কুফল সীমাহীন। প্রতারণার মাধ্যমে দুটো পাপ হয়। একটি মিথ্যা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। আমাদের প্রিয়নবি (সা.) বলেছেন, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।' (তিরমিযি) ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। এটি একটি সমাজদ্রোহী অপরাধ। এর মাধ্যমে পরস্পরের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রতারণাকারী মানব সমাজে যেমন ঘৃণিত তেমনি আল্লাহর নিকটও ঘৃণিত। আখিরাতে তার জন্য রয়েছে দুর্ভোগ ও শাস্তি। আল্লাহ তায়ালা বলেন, 'ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়। যারা লোকের নিকট থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে এবং যখন তারা মেপে বা ওজন করে দেয় তখন কম দেয়।' (সূরা-আল মুতাফফিফিন, আয়াত ১-৩) উপরের আলোচনা থেকে বোঝা যায়, 'খ'-এর কাজ অর্থাৎ প্রতারণা অত্যন্ত জঘন্য অপরাধ। তাই এটি বর্জন করা অবশ্য কর্তব্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
'খ'-এর কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক পরিণতি পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর