শেয়ারFacebookWhatsApp

'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর ঘুষ, বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায় অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন-ভাতা পায়। কিন্তু তারা যদি ঐ কাজের জন্যই অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্বে অবহেলা করে আমানতের খিয়ানত করে। মহানবি (স.) বলেছেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহ অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) অন্যত্র তিনি বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি) উদ্দীপকে 'ক' জনৈক কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন। যা আখলাকে যামিমাহর ঘুষ প্রদানের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'ক'-এর কাজটি অত্যন্ত জঘন্য। তার উচিত এমন কাজ থেকে বিরত থাকা।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর কোন বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যা…

উদ্দীপক

'ক' ও 'খ' অনভিজ্ঞ ঠিকাদার। 'ক' জনৈক কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন। আর 'খ' তার ঠিকাদারি থেকে আয়কৃত টাকা মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন। কেননা তিনি মনে করেন, এটা ঝুঁকিহীন বিনিয়োগ।

Dinajpur · 2024

উত্তর

শরীর, মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা, ময়লা-আবর্জনা ও বিশৃঙ্খলা অবস্থা থেকে মুক্ত থাকাকে পরিচ্ছন্নতা বলে।

উত্তর

'সত্যবাদিতা মুক্তি দেয়'- এটি বহুল প্রচলিত একটি প্রবাদ। সত্যবাদিতা একটি মহৎগুণ। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আস-সিদক। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদক বা সত্যবাদিতা বলা হয়। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত ও মর্যাদাবান হয় এবং আখিরাতে সহজে জান্নাত লাভ করতে পারে। এ কারণেই বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়। অপরদিকে, মিথ্যা এমন একটি বিষয় যা মানুষের জীবনের চরম বিপর্যয় ডেকে আনে। মিথ্যা সকল পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা বলে সে ভাবে তার কোনো অপকর্ম জনসমাজে প্রকাশ পাবে না। এজন্য সে সব ধরনের অন্যায় কাজে জড়িয়ে পড়ে। আর এরকম পাপীরা আল্লাহ ও মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। জীবনের সর্বস্তরে বিফল হয়। মোটকথা তার জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তাই বলা যায়, 'মিথ্যা ধ্বংস ডেকে আনে'।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' এর কর্মকাণ্ড আখলাকে যামিমাহর ঘুষ, বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরেও অসুদপায় অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন-ভাতা পায়। কিন্তু তারা যদি ঐ কাজের জন্যই অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্বে অবহেলা করে আমানতের খিয়ানত করে। মহানবি (স.) বলেছেন, "ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের ওপরই আল্লাহ অভিসম্পাত।” (বুখারি ও মুসলিম) অন্যত্র তিনি বলেন, "ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।” (তাবারানি) উদ্দীপকে 'ক' জনৈক কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন দিয়ে একটি কাজের বরাদ্দ নেন। যা আখলাকে যামিমাহর ঘুষ প্রদানের বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, 'ক'-এর কাজটি অত্যন্ত জঘন্য। তার উচিত এমন কাজ থেকে বিরত থাকা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'খ'-এর কাজটি ও ধারণাটি কুরআন হাদিসের আলোকে সুদ বলে বিবেচিত। কারণ তিনি ঠিকাদারি থেকে আয়কৃত মূলধনের অতিরিক্ত অর্থের বিনিময়ে মানুষকে ঋণ দেন। এ প্রসঙ্গে রাসুল (স.) বলেছেন, “যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই সুদ।" (জামি সগির) মহানবি (স.) বলেছেন, "সোনার বিনিময়ে সোনা, রূপার বিনিময়ে রূপা, যবের বিনিময়ে যব, আটার বিনিময়ে আটা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, এমনিভাবে সমজাতীয় দ্রব্যের আদান-প্রদানে অতিরিক্ত কিছু হলেই তা হবে সুদ।" ইসলামে সুদ ও ঘুষকে স্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। এগুলো অবৈধ কোনো অবস্থাতেই সুদ-ঘুষের লেনদেন বৈধ নয়। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন- وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبوا অর্থ : আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। (সূরা আল-বাকারা: ২৭৫) অন্য আয়াতে এসেছে, “হে ইমানদারগণ! তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না এবং আল্লাহকে ভয় কর। তাহলে তোমরা সফলকাম হতে পারবে।” (সূরা আলে-ইমরান : ১৩০) সুদ প্রসঙ্গে একটি হাদিসে উল্লেখ আছে, নবি (স.) সুদখোর, সুদদাতা, সুদ চুক্তি লেখক ও সুদি লেনদেনের সাক্ষীকে অভিশাপ দিয়েছেন।” (মুসলিম) আল্লাহ তায়ালা আরও বলেন, “হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর ও সুদের যা বকেয়া আছে তা ত্যাগ কর, যদি তোমরা মুমিন হয়ে থাক।” (সূরা আল-বাকারা: ২৭৮) উদ্দীপকে বর্ণিত 'খ'-এর কাজ ও ধারণাটি কুরআন হাদিসের আলোকে হারাম এবং জঘন্য। তার উচিত এমন কাজ এবং ধারণা থেকে বিরত থাকা।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।