জাবেদ মিয়ার মাঝে আখলাকে হামিদাহর কোন বিষয়টি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।
উত্তর: জাবেদ মিয়ার মাঝে আখলাকে হামিদার 'তাকওয়া' বিষয়টি প্রকাশ পেয়েছে। তাকওয়া অর্থ খোদাভীতি। শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়-অনাচার ও পাপ কাজ হতে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এর কারণেই ব্যক্তি বিশ্বাস করে যে, মহান আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাঁর কাছে মন্দকাজের জবাবদিহি করতে হবে। তাই সে ব্যক্তি কোনোরকম পাপ চিন্তা করতে বা পাপকর্মে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, অন্য সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তায়ালাকে ফাঁকি দেওয়া যায় না। যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়বে না এবং নির্জন স্থানেও পাপকর্ম করবে না। আর এ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হলেন উদ্দীপকের জাবেদ মিয়া। কারণ তিনি অফিসিয়াল কাজ আদায় করে দিতে দশ হাজার টাকার প্রস্তাব পান। কিন্তু তিনি অদৃশ্য সত্তা মহান আল্লাহর ভয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ থেকে এটাই প্রতীয়মান হয় জাবেদ মিয়া নিঃসন্দেহে তাকওয়ার গুণে গুণান্বিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জাবেদ মিয়ার মাঝে আখলাকে হামিদাহর কোন বিষয়টি প্রকাশিত হয়েছে তা ব্যাখ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর