শেয়ারFacebookWhatsApp

জনাব আরিফের মধ্যে আখলাকে যামিমাহর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আরিফের মধ্যে আখলাকে যামিমার 'প্রতারণার' দিকটি প্রকাশ পেয়েছে। কারণ সে অধিক লাভের আশায় পণ্যসামগ্রী গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এসবই প্রতারণার অন্তর্ভুক্ত। ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসায়-বাণিজ্য, লেনদেন, আচার-ব্যবহার ও আর্থ-সামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা বৈধ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না, সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُوْنَ অর্থাৎ, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ কর না এবং জেনে, শুনে সত্য গোপন কর না।' (সূরা আল-বাকারা : আয়াত-৪২) প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। এজন্য প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে মানবসমাজে যেমন ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন।' (ইবনে মাজাহ) পরিশেষে বলা যায়, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা উচিত।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জনাব আরিফের মধ্যে আখলাকে যামিমাহর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা…

উদ্দীপক

জনাব আরিফ ও শরিফ দুই ব্যবসায়ী। আরিফ বেশি লাভের আশায় গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। অন্যদিকে জনাব শরিফ ব্যবসায়, কথাবার্তা, কাজকর্ম ও আচার-ব্যবহারে সর্বদা সততা অবলম্বন করেন।

Mymensingh · 2024

উত্তর

কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দেওয়া, অঙ্গীকার করা বা কাউকে কোনো কথা দেওয়াকে ওয়াদা বলে।

উত্তর

আলোচ্য হাদিসের মাধ্যমে ইসলামে সকল মুসলমানকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা হয়েছে। ইসলামে সকল মুসলমান ভাই ভাই। মুসলমানগণ বিশ্বের যে প্রান্তেই থাকুক, ধনী হোক কিংবা গরিব সকলেই ভাই ভাই। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা বলেন, “মুমিনতো পরস্পর ভাই ভাই।” (সূরা আল-হুজরাত, আয়াত ১০)। বিশ্বের সকল মুসলমান পরস্পর পরস্পরের প্রতি ভ্রাতৃত্বসুলভ আচরণ করবে এটাই ইসলামের শিক্ষা।

উত্তর

জনাব আরিফের মধ্যে আখলাকে যামিমার 'প্রতারণার' দিকটি প্রকাশ পেয়েছে। কারণ সে অধিক লাভের আশায় পণ্যসামগ্রী গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এসবই প্রতারণার অন্তর্ভুক্ত। ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসায়-বাণিজ্য, লেনদেন, আচার-ব্যবহার ও আর্থ-সামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা বৈধ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না, সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُوْنَ অর্থাৎ, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ কর না এবং জেনে, শুনে সত্য গোপন কর না।' (সূরা আল-বাকারা : আয়াত-৪২) প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। এজন্য প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে মানবসমাজে যেমন ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন।' (ইবনে মাজাহ) পরিশেষে বলা যায়, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা উচিত।

উত্তর

জনাব শরিফের এরূপ কাজের মাধ্যমে আখলাকে হামিদার সততার বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে। মানবজীবনে সততার প্রভাব ও সুফল সীমাহীন। এটি মানুষের নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে, পাপাচার ও অশালীন কাজ হতে বিরত রাখে। সততার কারণে ব্যক্তি কোনো প্রকার অন্যায়-অত্যাচার করতে পারে না। মিথ্যার আশ্রয় নিতে পারে না, অন্যায়কে মুখবুজে সহ্য করতে পারে না। এজন্যই বলা হয়- Honesty is the best policy. অর্থাৎ, 'সততাই সর্বোত্তম পন্থা।' সততা মানবজীবনে সাফল্য ও মুক্তি এনে দেয়। রাসুল (সা.) এ সম্পর্কে ঘোষণা করেছেন, 'সত্যবাদিতা মুক্তি দেয় এবং মিথ্যা ধ্বংস ডেকে আনে।' সততার কারণে মানুষ দুনিয়াতে সম্মানিত হয় এবং মর্যাদা লাভ করে এবং আখিরাতে জান্নাত প্রাপ্ত হয়। আল্লাহ এ সম্পর্কে পবিত্র কুরআনে বলেন, 'এই তো সেই দিন যেদিন সত্যবাদীদের তাদের সততা বিশেষ উপকারে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাত।' (সূরা আল-মায়িদা : আয়াত-১১৯) মহানবি (সা.) সততার পথ অবলম্বন করতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, 'তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে' (বুখারী ও মুসলিম)। অন্য একটি হাদিসে আছে, একবার মহানবি (সা.)-কে জিজ্ঞেস করা হলো কী আমল করলে জান্নাতবাসী হওয়া যায়? জবাবে মহানবি (সা.) বলেছেন, 'সত্য কথা বলা।' (মুসনাদে আহমাদ) পরিশেষে বলা যায়, জনাব শরিফের সততা অবলম্বন তাকে দুনিয়ার বুকে যেমন সম্মানিত ও মর্যাদাবান করবে তেমনি পরকালে তিনি জান্নাত লাভ করতে পারবেন। তাই আমাদের সবার সৎ হওয়া উচিত।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।