জনাব 'খ' এর কর্ম শনাক্ত করে মানব জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'খ' এর কর্মে তাকওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। এর প্রভাবে মানবজীবন সফল ও সুন্দর হয়। তাকওয়া অর্থ খোদাভীতি। শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়-অনাচার ও পাপ কাজ হতে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনেই সম্মান ও সফলতা দান করে। জনাব 'খ' এর কাজে এ বিষয়টিই ফুটে উঠেছে। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এর কারণেই ব্যক্তি বিশ্বাস করে যে, মহান আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাঁর কাছে মন্দকাজের জবাবদিহি করতে হবে। তাই সে ব্যক্তি কোনোরকম পাপ চিন্তা করতে বা পাপকর্মে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, অন্য সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তায়ালাকে ফাঁকি দেওয়া যায় না। যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়বে না এবং নির্জন স্থানেও পাপকর্ম করবে না। আর এ চারিত্রিক বেশিষ্ট্যের অধিকারী হলেন উদ্দীপকের জনাব 'খ'। কেননা তিনি আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়-অনাচার, পাপাচার থেকে নিজেকে বিরত রাখেন। এ থেকে এটাই প্রতীয়মান হয়, জনাব 'খ' তাকওয়ার গুণে গুণান্বিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জনাব 'খ' এর কর্ম শনাক্ত করে মানব জীবনে এর প্রভাব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর