"জিন ও মানব জাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি” ব্যাখ্যা কর।
উত্তর: মহান আল্লাহ মানুষ ও জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচ্য আয়াতটি নজিল করেছেন। আমরা আল্লাহ তায়ালার বান্দা। তাঁর ইবাদত করা এবং তাঁর ওপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য। কারণ আল্লাহ মানুষ ও জিন জাতিকে কেবল তাঁর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সব ইবাদতেরই মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এ ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না। সর্বোপরি, আমরা যেহেতু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। তাই আমাদের তাঁরই ইবাদত করতে হবে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
"জিন ও মানব জাতিকে আমি (আল্লাহ) আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি” ব্যাখ্যা কর।
উত্তর