রোমানার আচরণের পরিপ্রেক্ষিতে শ্রেণি শিক্ষকের উপদেশটি মূল্যায়ন করো।
উত্তর: রোমানার আচরণের পরিপ্রেক্ষিতে শ্রেণি শিক্ষকের উপদেশটি গিবত হিসেবে গণ্য। যা একটি জঘন্য অপরাধ। গিবতের পরিণতিও অত্যন্ত ভয়াবহ। গিবত শব্দের অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা, সমালোচনা করা, অপরের দোষ প্রকাশ করা, কুৎসা রটনা করা ইত্যাদি। এটি মানব চরিত্রের একটি গর্হিত বৈশিষ্ট্য। এটি ব্যভিচারের চাইতেও মারাত্মক। যা শ্রেণি শিক্ষকের উপদেশে লক্ষ করা যায়। উদ্দীপকের রোমানা তার বান্ধবী আমিনার ওপর বিরক্ত ও অসন্তুষ্ট।আমিনার অনুপস্থিতিতে প্রায় সময় অন্য বান্ধবীদের নিকট তার শারীরিক গঠন, পোশাক ও পরিবারের বিভিন্ন বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে। বিষয়টি বুঝতে পেরে তাদের শ্রেণি শিক্ষক বললেন, রোমানা, তুমি এমনটি করো না। এটি ব্যভিচারের চাইতেও মারাত্মক। গিবত সম্পর্কে শ্রেণি শিক্ষকের বক্তব্যটি যথার্থ। গিবত অত্যন্ত ভয়াবহ একটি অপরাধ। মহানবি (সা.) বলেছেন, 'গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক।' আল্লাহ গিবত করা সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করে বলেন, 'তোমরা একে অন্যের গিবত কর না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাস? না, তোমরা তা অপছন্দ কর।' অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। গিবতের কারণে সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। বান্দা যখন গিবত করে তখন তার অনেক নেক আমল ধ্বংস হতে থাকে। ফলে তার পরকালীন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাদিসের ভাষ্যানুযায়ী গিবতকারীর ইবাদত কবুল হয় না। এটি কবীরা গুনাহ। তাওবা ব্যতীত গিবতের গুনাহ মাফ হয় না। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম। উদ্দীপকে শ্রেণি শিক্ষকের উপদেশটি যথার্থ। সুতরাং বলা যায়, গিবত একটি জঘন্য অপরাধ। গিবতের এই ভয়াবহ পরিণাম থেকে আমাদের বেঁচে থাকা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
রোমানার আচরণের পরিপ্রেক্ষিতে শ্রেণি শিক্ষকের উপদেশটি মূল্যায়ন করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর