আখলাকে হামিদাহ'র সংশ্লিষ্ট বিষয়ের সাথে মাহির এর বন্ধুদের আচরণ কতটুকু সংগতিপূর্ণ? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: আখলাকে হামিদাহর বৈশিষ্ট্য অনুযায়ী মাহির এক বন্ধু রাহির দ্বারা আমানতের খিয়ানত হওয়ায় তা অসঙ্গতিপূর্ণ। আবার তার অন্য বন্ধুরা তাকওয়ার কারণে পাপ কাজ থেকে দূরে থাকায় তা সঙ্গতিপূর্ণ। তাকওয়া আরবি শব্দ। এর অর্থ খোদাভীতি। সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাই হলো তাকওয়া। অপরদিকে কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলা হয়। আমানতকৃত দ্রব্য বা বিষয় যথাযথভাবে প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে না দিয়ে আত্মসাৎ করাকে খিয়ানত বলে। আর উদ্দীপকে মাহির বন্ধুদের মধ্যে এই দুইটি বিষয়ই বিদ্যমান। উদ্দীপকে মাহি তার বন্ধুদের তাকওয়ার বিষয়টি জানালে তারা সবাই তাকে কথা দেয় যে, তারা আর মন্দ কাজে লিপ্ত হবে না। কথা অনুযায়ী তারা এখন সৎ জীবনযাপন করছে। কিন্তু রাহি নামে তাদের অন্য আর এক বন্ধুর কাছে তাদের কিছু টাকা গচ্ছিত ছিল। সে না জানিয়ে তা নিজের প্রয়োজনে খরচ করে ফেলে। এখানে মাহির প্রথম শ্রেণির বন্ধুরা তাকওয়ার কারণে মন্দ কাজ থেকে দূরে থাকলেও তার অপর বন্ধু রাহি আমানতের খেয়ানত করে। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। মানবজীবনে এর গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবকেই সম্মান-মর্যাদা ও সফলতা দান করে। অপরদিকে আমানতের খিয়ানত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ বা হারাম। খিয়ানত মানুষের পার্থিব জীবনে বিপর্যয় ডেকে আনে। এটা মুনাফিকদের অন্যতম নিদর্শন। আল্লাহ তায়ালা খিয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট হন। তিনি বলেন, 'নিশ্চয়ই আল্লাহ তায়ালা খিয়ানতকারীদের পছন্দ করেন না।" (সূরা আল-আনফাল, আয়াত ৫৮) উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মাহির কিছু বন্ধুরা তাকওয়ার কারণে অন্যায় থেকে ফিরে আসায় তাদের এ আচরণ সঙ্গতিপূর্ণ। পক্ষান্তরে তার অন্য বন্ধু রাহি আমানতের খিয়ানত করায় তা অসঙ্গতিপূর্ণ। তাই আমাদের সর্বাবস্থায় তাকওয়া অবলম্বন করা ও আমানত রক্ষা করা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
আখলাকে হামিদাহ'র সংশ্লিষ্ট বিষয়ের সাথে মাহির এর বন্ধুদের আচরণ কতটুক…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর