শেয়ারFacebookWhatsApp

রইচের কর্ম শনাক্তপূর্বক মানব জীবনে এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

উত্তর: রইচের কর্মে ওয়াদা পালন লঙ্ঘিত হয়েছে। তিনি ওয়াদা ভঙ্গ করে মুনাফিকি করেছেন। মানবজীবনে ওয়াদার প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদু শব্দটি আল-আহদু থেকে এসেছে। এর অর্থ অঙ্গীকার। কাউকে কোনো কথা দিয়ে বা কারও সাথে প্রতিজ্ঞা করে তা রক্ষা করাকে ওয়াদা পালন বলা হয়। এটি আখলাকে হামিদাহর (সচ্চরিত্র) একটি অন্যতম গুণ। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পালনের নির্দেশ দিয়ে বলেন, 'হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর' (সূরা মায়িদা: আয়াত-১)। উদ্দীপকে দেখা যায়, রইচ মিয়া ছোট ভাইকে পরীক্ষার ভালো ফলাফল করলে দামি ঘড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরবর্তীতে সে তা সম্পূর্ণ অস্বীকার করে। একজন মুসলিম হিসেবে তার এ আচরণ গ্রহণযোগ্য নয়। কারণ ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন (ধর্ম) নেই' (মুসনাদে আহমাদ)। তাছাড়া প্রতিশ্রুতি সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, 'তোমরা প্রতিশ্রুতি পূর্ণ কর। নিশ্চয়ই এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।' (সূরা বনি ইসরাইল: আয়াত-৩৪) প্রতিশ্রুতির ব্যাপারে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। যারা দুনিয়াতে ওয়াদা পালন বা প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা আখিরাতে শাস্তি পাবে। তাছাড়া ওয়াদা পালন না করা মুনাফিকের বৈশিষ্ট্য, আর মুনাফিকরা পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। পরিশেষে বলা যায়, ওয়াদা পালন করা আল্লাহর নির্দেশ। আর মানবজীবনে এর অপরিসীম গুরুত্ব পরিলক্ষিত হয়।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

রইচের কর্ম শনাক্তপূর্বক মানব জীবনে এর প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

উদ্দীপক

কেস-১: রহমতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপাটি জীবনযাপন করে। তারা নিজেদের শ্রেণিকক্ষ, বসার জায়গা, বিদ্যালয়ের মাঠসহ সমস্ত পরিবেশের যত্ন নেয় এবং যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে না। কেস-২: রইচ মিয়া তার ছোট ভাইকে বলল-এসএসসি পরীক্ষায় ভালো ফল করতে পারলে তোমাকে দামি ঘড়ি কিনে দেব। পরীক্ষায় ভালো ফল করার পরে ছোট ভাই রতন পুরস্কারের কথা বললে রইচ মিয়া বিষয়টি সম্পূর্ণরূপে অস্বীকার করেন এবং বলেন- তোমার সাথে আমার এমন কোনো কথাই হয়নি।

Dhaka · 2023

উত্তর

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করাই হলো মানবসেবা।

উত্তর

মহান আল্লাহ মানুষ ও জিন জাতি সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আলোচ্য আয়াতটি নজিল করেছেন। আমরা আল্লাহ তায়ালার বান্দা। তাঁর ইবাদত করা এবং তাঁর ওপর বিশ্বাস স্থাপন করা আমাদের অবশ্য কর্তব্য। কারণ আল্লাহ মানুষ ও জিন জাতিকে কেবল তাঁর ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। আমরা পৃথিবীতে যত ইবাদতই করি না কেন, সব ইবাদতেরই মূল উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আর এ ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য না হলে আল্লাহ তা কবুল করবেন না। সর্বোপরি, আমরা যেহেতু আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি। তাই আমাদের তাঁরই ইবাদত করতে হবে।

উত্তর

রহমতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মে আখলাকে হামিদার পরিচ্ছন্নতা গুণটি ফুটে উঠেছে। যার গুরুত্ব অপরিসীম। মানবজীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অনেক। পরিচ্ছন্ন থাকা মুমিনের বৈশিষ্ট্য। নোংরা, ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকা ইমানদারদের স্বভাব নয়; বরং মুমিন সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র থাকেন। রাসুল (সা.) বলেন, 'পবিত্রতা ইমানের অর্ধেক।' (মুসলিম) পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তিকে সবাই ভালোবাসেন। আল্লাহ তায়ালাও তাদের পছন্দ করেন। আল্লাহ তায়ালা বলেছেন, 'নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকেন তাদেরও ভালোবাসেন' (সূরা আল-বাকারা: আয়াত-২২২)। ইসলামি শরিয়তে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য ওযু, গোসল ও তায়াম্মুমের বিধান রয়েছে। উদ্দীপকে রহমতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত পরিপাটি জীবন-যাপন করে। তারা নিজেদের শ্রেণিকক্ষ, বসার জায়গা, বিদ্যালয়ের মাঠসহ পরিবেশের যত্ন নেয় এবং যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলে না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম।

উত্তর

রইচের কর্মে ওয়াদা পালন লঙ্ঘিত হয়েছে। তিনি ওয়াদা ভঙ্গ করে মুনাফিকি করেছেন। মানবজীবনে ওয়াদার প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদু শব্দটি আল-আহদু থেকে এসেছে। এর অর্থ অঙ্গীকার। কাউকে কোনো কথা দিয়ে বা কারও সাথে প্রতিজ্ঞা করে তা রক্ষা করাকে ওয়াদা পালন বলা হয়। এটি আখলাকে হামিদাহর (সচ্চরিত্র) একটি অন্যতম গুণ। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পালনের নির্দেশ দিয়ে বলেন, 'হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর' (সূরা মায়িদা: আয়াত-১)। উদ্দীপকে দেখা যায়, রইচ মিয়া ছোট ভাইকে পরীক্ষার ভালো ফলাফল করলে দামি ঘড়ি কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরবর্তীতে সে তা সম্পূর্ণ অস্বীকার করে। একজন মুসলিম হিসেবে তার এ আচরণ গ্রহণযোগ্য নয়। কারণ ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন (ধর্ম) নেই' (মুসনাদে আহমাদ)। তাছাড়া প্রতিশ্রুতি সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, 'তোমরা প্রতিশ্রুতি পূর্ণ কর। নিশ্চয়ই এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।' (সূরা বনি ইসরাইল: আয়াত-৩৪) প্রতিশ্রুতির ব্যাপারে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। যারা দুনিয়াতে ওয়াদা পালন বা প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা আখিরাতে শাস্তি পাবে। তাছাড়া ওয়াদা পালন না করা মুনাফিকের বৈশিষ্ট্য, আর মুনাফিকরা পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। পরিশেষে বলা যায়, ওয়াদা পালন করা আল্লাহর নির্দেশ। আর মানবজীবনে এর অপরিসীম গুরুত্ব পরিলক্ষিত হয়।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।