জামালের কর্মকাণ্ড চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: জামালের কর্মকান্ড গিবতের অন্তর্ভুক্ত। যার পরিণাম খুবই ভয়াবহ। গিবত আরবি শব্দ; যার অর্থ পরনিন্দা, পরচর্চা, অনুপস্থিতিতে দুর্নাম করা, সমালোচনা করা, অপরের দোষ প্রকাশ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায় তাকে গিবত বলে। প্রচলিত অর্থে অনুপস্থিতিতে কারও দোষ বলাকে গিবত বলে। উদ্দীপকে প্রতিবেশী জামাল কামালের চরিত্র নিয়ে প্রশ্ন তোলে এবং সমালোচনা করে। জামালের এ কাজকে ইসলামি শরিয়তে গিবত বলে, যা ইসলামে সম্পূর্ণ হারাম। মহানবি (সা.) বলেছেন, 'গিবত ব্যভিচারের চেয়েও মারাত্মক।' আল্লাহ গিবত করা সম্পর্কে কঠোর বাণী উচ্চারণ করে বলেন, 'তোমরা একে অন্যের গিবত কর না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাস? না, তোমরা তা অপছন্দ কর।' অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। গিবতের কারণে সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। সামাজিকভাবে ফিতনা-ফাসাদের সৃষ্টি হয়। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ইত্যাদি সকলের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং সম্পর্কের অবনতি ঘটে। বান্দা যখন গিবত করে তখন তার অনেক নেক আমল ধ্বংস হতে থাকে। ফলে তার পরকালীন জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হাদিসের ভাষ্যানুযায়ী গিবতকারীর ইবাদত কবুল হয় না। এটি কবীরা গুনাহ। তাওবা ব্যতীত গিবতের গুনাহ মাফ হয় না। গিবতের অনিবার্য পরিণতি হলো জাহান্নাম। পরিশেষে বলা যায়, গিবত একটি জঘন্য অপরাধ। আমাদের ইহকাল ও পরকালের স্বার্থে গিবত পরিহার করা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জামালের কর্মকাণ্ড চিহ্নিত করে পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর