উদ্দীপকে জনাব আসিফ সাহেবের স্ত্রীর পরামর্শে তোমার পাঠ্যবইয়ের যে বিষয়টি ফুটে উঠেছে তা বর্জনের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: জনাব আসিফ সাহেবের স্ত্রীর পরামর্শে 'প্রতারণা' বিষয়টি ফুটে উঠেছে। ইসলামি পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। প্রতারণা নানাভাবে হয়। যেমন: ওজনে কম দেওয়া; পণ্যদ্রেব্যের দোষ গোপন করা; ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া; পরীক্ষায় নকল করা ইত্যাদি। প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। তাই সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। প্রকৃত মুমিন কখনো প্রতারণা করতে পারে না। কেননা রাসুল (সা.) বলেন- مَنْ غَشَ فَلَيْسَ مِنَّا অর্থাৎ, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়' (তিরমিযি)। তাই আমাদের প্রতারণা থেকে দূরে থাকা দরকার। এছাড়াও প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ, যা দ্বারা সমাজের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতেও তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আসিফ সাহেবের স্ত্রীর আচরণ প্রতারণার অন্তর্ভুক্ত, যা তার বর্জন করা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
উদ্দীপকে জনাব আসিফ সাহেবের স্ত্রীর পরামর্শে তোমার পাঠ্যবইয়ের যে বিষ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর