বিউটির আচরণ ও কার্যকলাপে কী প্রকাশ পেয়েছে? এর কুফল ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: বিউটির আচরণ ও কার্যকলাপে হিংসা প্রকাশ পেয়েছে। এর কুফল বা পরিণতি অত্যন্ত ভয়াবহ। হিংসা মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসা হিংসুকের মনে অন্তঃজ্বালা সৃষ্টি করে। ফলে অন্যের অনিষ্ট করতে ওঠেপড়ে লাগে। এতে মানবসমাজে ঐক্য ও সংহতি বিনষ্ট হয়, শান্তি-শৃঙ্খলা ব্যাহত হয়। এ নিন্দনীয় স্বভাবেরই প্রতিফলন লক্ষ করা যায় বিউটির চরিত্রে। উদ্দীপকে দেখা যায়, বিউটি তার সহপাঠী সুইটির ভালো গুণের কারণে তাকে ঘৃণা করে। তার সফলতা সহ্য করতে পারে না। সে তার অনিষ্ট করার জন্য চেষ্টা করে। যা হিংসার অন্তর্ভুক্ত। হিংসা-বিদ্বেষ জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথে অন্তরায়। এর ফলে জাতির মধ্যে বিভেদ বৈষম্য দেখা দেয়, শত্রুতা বৃদ্ধি পায়। এতে মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, 'তোমাদের পূ ববর্তী জাতিসমূহের মুণ্ডনকারী (ধ্বংসকারী) রোগ ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুণ্ডনের কথা বলছি না; বরং তা হলো দ্বীনের মুণ্ডনকারী' (তিরমিযি)। হিংসা-বিদ্বেষ পরকালীন জীবনেও মানুষের ক্ষতির কারণ। হিংসা মানুষের সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। যেমন মহানবি (সা.) বলেন-إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ অর্থাৎ, 'তোমরা হিংসা থেকে বেঁচে থাক। কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়), হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)' (আবু দাউদ)। অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেন, 'তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না। তন্মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী।' (আদাবুল মুফরাদ) পরিশেষে উপরিউক্ত আলোচনা হতে বলা যায় যে, হিংসা শুধু তাৎক্ষণিক ক্ষতিই করে না বরং ধ্বংসলীলা স্থায়িভাবে নিত্য বিরাজ করার জন্য সর্বদা কাজ করে থাকে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
বিউটির আচরণ ও কার্যকলাপে কী প্রকাশ পেয়েছে? এর কুফল ইসলামের আলোকে ব্…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর