শেয়ারFacebookWhatsApp

ইমাম সাহেবের মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান? ব্যাখ্যা কর।

উত্তর: ইমাম সাহেবের মধ্যে আখলাকে হামিদার 'আমানত' গুণটি বিদ্যমান। যা একজন মুমিনের জন্য অতি আবশ্যক। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলে। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয়; বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। যা ইমাম সাহেবের কাজে ফুটে উঠেছে। উদ্দীপকে হজ থেকে ফিরে এসে আজহার সাহেব সম্পদ ফেরত চাইলে ইমাম সাহেব যেভাবে পেয়েছিলেন সেভাবে ফেরত দেন। যা আমানতদারিতার শামিল। আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিদ্যমান থাকা জরুরি। আমানত রক্ষা করা আল্লাহ তায়ালার নির্দেশ। আল্লাহ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُوَدُّوا الْأَمْنَتِ إِلَى أَهْلِهَا অর্থাৎ, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে।' (সূরা আন-নিসা: আয়াত-৫৮) আর আমানত রক্ষা করা একজন মুমিনের আবশ্যক গুণ। মহানবি )সা.) বলেন- لَا إِيْمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ অর্থাৎ, 'যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই' (মুসনাদে আহমাদ)। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। খিয়ানতকারী মানুষের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করে। লোকেরা তাকে ঘৃণা করে। ব্যবসায় বাণিজ্যে, লেনদেনের ক্ষেত্রে কেউ আগ্রহী হয় না। আমানতদারিতার অভাব অর্থাৎ খিয়ানত পার্থিব জীবনে বিপর্যয় ডেকে আনে। রাসুল (সা.) বলেছেন, আমানতদারি সচ্ছলতা ও খিয়ানত দারিদ্র্য ডেকে আনে। সুতরাং ইমাম সাহেবের মধ্যে আমানত গুণটি বিদ্যমান।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

ইমাম সাহেবের মধ্যে আখলাকে হামিদার কোন গুণটি বিদ্যমান? ব্যাখ্যা কর।

উদ্দীপক

প্রেক্ষাপট-১: আজহার সাহেব হজে যাওয়ার পূর্বে ইমাম সাহেবের কাছে তার কিছু গুরুত্বপূর্ণ সম্পদ জমা রাখেন। হজ থেকে ফিরে এসে আজহার সাহেব সম্পদ ফিরত চাইলে ইমাম সাহেব যেভাবে পেয়েছিলেন সেভাবে ফেরত দেন। প্রেক্ষাপট-২: একজন ফল বিক্রেতা উপরের ভালো-সুন্দর ফল ক্রেতাদেরকে দেখান, কিন্তু বিক্রি করার সময় ভালো ফলের সাথে কয়েকটি ত্রুটিযুক্ত ফল দিয়ে দেন।

Barisal · 2023

উত্তর

গিবত হলো পরনিন্দা করা। অর্থাৎ অন্যের দোষত্রুটি জনসম্মুখে প্রকাশ করা।

উত্তর

হিংসা-বিদ্বেষ জাতীয় ঐক্য, সংহতি ও উন্নতির পথে অন্তরায়। এর ফলে জাতির মধ্যে বিভেদ বৈষম্য দেখা দেয়, শত্রুতা বৃদ্ধি পায়। এতে মুসলিম জাতির ঐক্য ও ভ্রাতৃত্ব নষ্ট হয়। হিংসা বিদ্বেষ পরকালীন জীবনেও মানুষের ক্ষতির কারণ। হিংসা মানুষের সকল নেক আলকে ধ্বংস করে দেয়। মহানবি (সা.) বলেছেন- إِيَّاكُمْ وَالْحَسَدَ فَإِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبِ অর্থ : “তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়), হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)।” (আবু দাউদ) অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তিন ব্যক্তির গুনাহ মাফ হয় না। তন্মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী।” (আদাবুল মুফরাদ)

উত্তর

ইমাম সাহেবের মধ্যে আখলাকে হামিদার 'আমানত' গুণটি বিদ্যমান। যা একজন মুমিনের জন্য অতি আবশ্যক। সাধারণত কারও নিকট কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলে। তবে ব্যাপকার্থে শুধু ধন-সম্পদ নয়; বরং যেকোনো জিনিস গচ্ছিত রাখাকে আমানত বলে। যা ইমাম সাহেবের কাজে ফুটে উঠেছে। উদ্দীপকে হজ থেকে ফিরে এসে আজহার সাহেব সম্পদ ফেরত চাইলে ইমাম সাহেব যেভাবে পেয়েছিলেন সেভাবে ফেরত দেন। যা আমানতদারিতার শামিল। আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিদ্যমান থাকা জরুরি। আমানত রক্ষা করা আল্লাহ তায়ালার নির্দেশ। আল্লাহ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُوَدُّوا الْأَمْنَتِ إِلَى أَهْلِهَا অর্থাৎ, 'নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে।' (সূরা আন-নিসা: আয়াত-৫৮) আর আমানত রক্ষা করা একজন মুমিনের আবশ্যক গুণ। মহানবি )সা.) বলেন- لَا إِيْمَانَ لِمَنْ لَا أَمَانَةَ لَهُ অর্থাৎ, 'যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই' (মুসনাদে আহমাদ)। আমানতের খেয়ানত করা মুনাফিকের আলামত। খিয়ানতকারী মানুষের আস্থা ও বিশ্বাস ভঙ্গ করে। লোকেরা তাকে ঘৃণা করে। ব্যবসায় বাণিজ্যে, লেনদেনের ক্ষেত্রে কেউ আগ্রহী হয় না। আমানতদারিতার অভাব অর্থাৎ খিয়ানত পার্থিব জীবনে বিপর্যয় ডেকে আনে। রাসুল (সা.) বলেছেন, আমানতদারি সচ্ছলতা ও খিয়ানত দারিদ্র্য ডেকে আনে। সুতরাং ইমাম সাহেবের মধ্যে আমানত গুণটি বিদ্যমান।

উত্তর

ফল বিক্রেতার মধ্যে আখলাকে যামিমার প্রতারণার দিকটি প্রকাশ পেয়েছে। যার পরিণতি খুবই ভয়াবহ। ইসলামি পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। প্রতারণা নানাভাবে হয়। যেমন: ওজনে কম দেওয়া; পণ্যদ্রেব্যের দোষ গোপন করা; ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া; পরীক্ষায় নকল করা ইত্যাদি। যা ফল বিক্রেতার মধ্যে লক্ষণীয়। প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। তাই সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। প্রকৃত মুমিন কখনো প্রতারণা করতে পারে না। কেননা রাসুল (সা.) বলেন- مَنْ غَشَّ فَلَيْسَ مِنَّا অর্থাৎ, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়' (তিরমিযি)। তাই আমাদের প্রতারণা থেকে দূরে থাকা দরকার। এছাড়াও প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ, যা দ্বারা সমাজের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতেও তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। সুতরাং বলা যায়, প্রতারণার পরিণতি খুবই ভয়াবহ। যা থেকে আমাদের বেঁচে থাকা উচিত।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।