অফিসের কর্মকর্তার বক্তব্য চিহ্নিতপূর্বক উহার কুফল ও পরিণতি বর্ণনা কর।
উত্তর: অফিসের কর্মকর্তার বক্তব্যে ঘুষ আদান-প্রদানের বিষয়টি চিহ্নিত হয়েছে। এর কুফল ও পরিণতি ভয়াবহ। ঘুষ অত্যন্ত জঘন্য অর্থনৈতিক অপরাধ। এর কুফল ও অপকারিতা অত্যন্ত ভয়াবহ। সুদ মানবসমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। ধনী আরও ধনী হয়। গরিব আরও গরিব হয়। ফলে সমাজের মধ্যে শ্রেণিভেদ গড়ে উঠে। পারস্পরিক মায়া-মমতা, ভালোবাসা ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সুদের কারণে জাতীয় প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয়। লোকেরা বিনিয়োগে উৎসাহী হয় না; বরং সম্পদ অনুৎপাদনশীলভাবে সুদি কারবারে লাগায়। ফলে দেশের বিনিয়োগ কমে যায়, জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। উদ্দীপকের বর্ণনানুযায়ী মামুন সাহেব কোনা একটি কাজের জন্য অফিসে গেলে অফিসের কর্মকর্তা তাকে জানান, কেবল অফিস ফি দিয়ে কোনো কাজ হবে না। কাজ সম্পাদন করতে গেলে অতিরিক্ত অর্থ দিতে হবে। কর্মকর্তার এ জাতীয় বক্তব্যে ঘুষ গ্রহণের বিষয়টি প্রকাশ পেয়েছে। কেননা অফিসে কারও কোনো কাজ আটকে রেখে তার কাছ থেকে টাকা-পয়সা আদায় করা ঘুষের অন্তর্ভুক্ত। আর্থ-সামাজিক দিক দিয়ে সুদ ও ঘুষের প্রভাব অত্যন্ত ক্ষতিকর। ধর্মীয় দিক থেকেও এর কুফল অত্যন্ত ব্যাপক। সুদ-ঘুষের মাধ্যমে উপার্জিত সম্পদ হারাম বা অবৈধ। আর হারাম কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। যার শরীর হারাম খাদ্যে গঠিত, যার পোশাক পরিচ্ছদ হারাম টাকায় অর্জিত এরূপ ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না, এমনকি তার কোনো দোয়াও আল্লাহ তায়ালা কবুল করেন না। সুদ ও ঘুষের লেনদেনকারী যেমন মানুষের নিকট ঘৃণিত তেমনি সে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর নিকটও ঘৃণিত। আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেন, লানত দেন। সুতরাং বলা যায়, সুদ ও ঘুষ উভয়ই জঘন্যতম সামাজিক ও অর্থনৈতিক অপরাধ এবং এটি আল্লাহর কাছে অমার্জনীয়। তাই সকলের এগুলো থেকে বেঁচে থাকা উচিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
অফিসের কর্মকর্তার বক্তব্য চিহ্নিতপূর্বক উহার কুফল ও পরিণতি বর্ণনা কর।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর