দুধ বিক্রেতার মেয়ের আচরণে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দুধ বিক্রেতার মেয়ের আচরণে আখলাকে হামিদার 'তাকওয়া' গুণটি ফুটে উঠেছে। তাকওয়া অর্থ খোদাভীতি। শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়-অনাচার ও পাপ কাজ হতে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। উদ্দীপকে দুধ বিক্রেতার মেয়ের মধ্যেও এ গুণটি পরিলক্ষিত হয়। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এর কারণেই ব্যক্তি বিশ্বাস করে যে, মহান আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাঁর কাছে মন্দকাজের জবাবদিহি করতে হবে। তাই সে ব্যক্তি কোনোরকম পাপ চিন্তা করতে বা পাপকর্মে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, অন্য সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তায়ালাকে ফাঁকি দেওয়া যায় না। যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়বে না এবং নির্জন স্থানেও পাপকর্ম করবে না। আর এ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হলেন উদ্দীপকের দুধ বিক্রেতার মেয়ে। কেননা তাকে তার মা দুধের সাথে কিছু পানি মিশানোর কথা বলেন। কিন্তু সে পানি মিশানো থেকে বিরত থাকে এবং বলে কেহ না দেখলেও এমন এক সত্তা রয়েছেন যিনি সবকিছু দেখেন। এ থেকে এটাই প্রতীয়মান হয় যে, দুধ বিক্রেতার মেয়ে তাকওয়ার গুণে গুণান্বিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
দুধ বিক্রেতার মেয়ের আচরণে আখলাকে হামিদার কোন গুণটি ফুটে উঠেছে? ব্যা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর