আলফাজ সাহেবের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: আলফাজ সাহেবের কর্মকান্ডে আখলাকে যামিমার 'গিবত' বিষয়টি প্রকাশ পেয়েছে। যা একটি জঘন্য অপরাধ। গিবত শব্দটি আরবি, অর্থ পরনিন্দা, সমালোচনা, কুৎসা রটনা করা ইত্যাদি। সাধারণভাবে অসাক্ষাতে কারও দুর্নাম বা সমালোচনা করাকে গিবত বলা হয়। ইসলামি শরিয়তের পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পায় তাকে গিবত বলে। আলফাজ সাহেব এরূপ কাজই করেছে। উদ্দীপকে আলফাজ সাহেব উদ্দেশ্যমূলকভাবে আজম সাহেবের অগোচরে তার সম্পর্কে মিথ্যা ও খারাপ কথা বানিয়ে লোকজনদের সামনে উপস্থাপন করে। তার এ কাজটি গিবতের অন্তর্ভুক্ত। কেননা কারো অগোচরে তার কুৎসা রটনা করা গিবতেরই নামান্তর। গিবত ইসলামে সম্পূর্ণ হারাম। নবি (সা.) বলেন, 'তোমরা কি জানো গিবত কী? সাহাবিগণ বললেন, আল্লাহ ও তাঁর রাসুল (সা.) ভালো জানেন। রাসুল (সা.) বললেন, 'গিবত হলো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমনভাবে আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পায়। অতঃপর রাসুলুল্লাহ (সা.)-কে বলা হলো- আমি যা বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যয় সেক্ষেত্রেও কি তা গিবত হবে? উত্তরে রাসুল (সা.) বললেন- তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবে তা গিবত হবে। আর যদি তা তার মধ্যে না পাওয়া যায় তবে তা হবে অপবাদ।' সুতরাং আলফাজ সাহেবের কর্মকাণ্ড গিবতের সমতুল্য।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
আলফাজ সাহেবের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর