আসিফের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ কর।
উত্তর: আসিফের কর্মকাণ্ড আখলাকে হামিদার 'ওয়াদা পালন' এর অন্তর্ভুক্ত। মানবজীবনে যার গুরুত্ব অপরিসীম। কাউকে কোনো কথা দিয়ে বা কারও সাথে প্রতিজ্ঞা করে তা রক্ষা করাকে ওয়াদা পালন বলা হয়। এটি আখলাকে হামিদাহর (সচ্চরিত্র) একটি অন্যতম গুণ। মানবজীবনে এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ওয়াদা পালনের মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। স্বয়ং আল্লাহ তায়ালা মানুষকে ওয়াদা পালনের নির্দেশ দিয়ে বলেন, 'হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ কর' (সূরা মায়িদা : আয়াত-১)। আসিফের মধ্যে এ গুণটিই প্রতিফলিত হয়েছে। উদ্দীপকের আসিফ প্রতিজ্ঞা করলে পূরণ করে এবং টাকা ধার নিলে তা যথাসময়ে পরিশোধ করে। তার এ গুণটি ওয়াদা পালনের অন্তর্ভুক্ত। কারণ ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন (ধর্ম) নেই' (মুসনাদে আহমাদ)। তাছাড়া প্রতিশ্রুতি সম্পর্কে মহান আল্লাহ বলেছেন, 'তোমরা প্রতিশ্রুতি পূর্ণ কর। নিশ্চয়ই এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।' (সূরা বনি ইসরাইল: আয়াত-৩৪) প্রতিশ্রুতির ব্যাপারে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। যারা দুনিয়াতে ওয়াদা পালন বা প্রতিশ্রুতি রক্ষা করে না, তারা আখিরাতে শাস্তি পাবে। তাছাড়া ওয়াদা পালন না করা মুনাফিকের বৈশিষ্ট্য, আর মুনাফিকরা পরকালে জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। পরিশেষে বলা যায়, ওয়াদা পালন করা আল্লাহর নির্দেশ। আর এ নির্দেশ পালন করার মধ্য দিয়ে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভে সক্ষম হবো।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
আসিফের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক কুরআন ও হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষ…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর