জাবিদের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: জাবিদের কর্মকান্ডে আখলাকে হামিদার 'তাকওয়া' বিষয়টি প্রকাশ পেয়েছে। তাকওয়া অর্থ খোদাভীতি। শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়-অনাচার ও পাপ কাজ হতে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। জাবিদের মধ্যে এ ধরনের বৈশিষ্ট্যই লক্ষ করা যায়। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এর কারণেই ব্যক্তি বিশ্বাস করে যে, মহান আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাঁর কাছে মন্দকাজের জবাবদিহি করতে হবে। তাই সে ব্যক্তি কোনোরকম পাপ চিন্তা করতে বা পাপকর্মে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, অন্য সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তায়ালাকে ফাঁকি দেওয়া যায় না। যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়বে না এবং নির্জন স্থানেও পাপকর্ম করবে না। আর এ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হলেন উদ্দীপকের জাবিদ। কেননা সে আল্লাহ তায়ালার ভয়ে প্রকাশ্যে ও গোপনে সকল প্রকার অন্যায় ও পাপকাজ থেকে দূরে থাকে। সে মনে করে আল্লাহ সবকিছু জানেন ও দেখেন। এ থেকে এটাই প্রতীয়মান হয় জাবিদ তাকওয়ার গুণে গুণান্বিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জাবিদের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর