শেয়ারFacebookWhatsApp

সাদমানের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: সাদমানের কর্মকাণ্ডে কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করাই কর্তব্যপরায়ণতা। এটি মানব জীবনের একটি প্রশংসনীয় বৈশিষ্ট্য। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার ক্ষেত্রে কর্তব্যপরায়ণতা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। সাদমানের কর্মকাণ্ডে এ প্রশংসনীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে। সাদমান যথাসময়ে অফিস যান। অধীনস্থদের সঠিকভাবে তদারকি করেন। তার ওপর অর্পিত সকল কাজ সঠিকভাবেই করেন। অর্থাৎ তিনি একজন কর্তব্যপরায়ণ মানুষ। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। এক্ষেত্রে কোনোরূপ অবহেলা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। যা সাদমানের কাজে পুরোপুরি ফুটে উঠেছে। আর কর্তব্যপরায়ণ ব্যক্তিকে সকলেই ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন। মহান আল্লাহ তায়ালা দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক দায়িত্ব ও কর্তব্য দিয়েছেন। পরকালে এ ব্যাপারে সবাইকে জবাবদিহি করতে হবে। সেদিন কর্তব্যপরায়ণগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। তাই বলা যায়, সাদমানের মধ্যে কর্তব্যপরায়ণতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আর এজন্য তিনি দুনিয়া ও আখিরাতে সফলতা ও মুক্তি লাভ করবেন।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

সাদমানের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

সাদমান একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা। তিনি যথাসময়ে অফিসে আসা-যাওয়া করেন এবং অধীনস্থদের সঠিকভাবে তদারকি করেন। তার ওপর অর্পিত সকল কাজ সঠিকভাবেই করেন। তার স্ত্রী ইসরাত খুব হিসেব করে চলেন। ছেলেকে স্কুলে পাঠানোর সময় শুধুই ভাড়া দেন এবং টিফিনের খাবার বাসা থেকে তৈরি করে দেন। তিনি সংসারে প্রয়োজন অনুযায়ী খরচ করেন।

Mymensingh · 2020

উত্তর

সাদমানের কর্মকাণ্ডে কর্তব্যপরায়ণতা প্রকাশ পেয়েছে। যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করাই কর্তব্যপরায়ণতা। এটি মানব জীবনের একটি প্রশংসনীয় বৈশিষ্ট্য। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার ক্ষেত্রে কর্তব্যপরায়ণতা একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। সাদমানের কর্মকাণ্ডে এ প্রশংসনীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটেছে। সাদমান যথাসময়ে অফিস যান। অধীনস্থদের সঠিকভাবে তদারকি করেন। তার ওপর অর্পিত সকল কাজ সঠিকভাবেই করেন। অর্থাৎ তিনি একজন কর্তব্যপরায়ণ মানুষ। অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকা জরুরি। এক্ষেত্রে কোনোরূপ অবহেলা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলা হয়। যা সাদমানের কাজে পুরোপুরি ফুটে উঠেছে। আর কর্তব্যপরায়ণ ব্যক্তিকে সকলেই ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। তিনি সবার আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেন। মহান আল্লাহ তায়ালা দুনিয়াতে আমাদেরকে পরীক্ষা করার জন্য অনেক দায়িত্ব ও কর্তব্য দিয়েছেন। পরকালে এ ব্যাপারে সবাইকে জবাবদিহি করতে হবে। সেদিন কর্তব্যপরায়ণগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। তাই বলা যায়, সাদমানের মধ্যে কর্তব্যপরায়ণতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আর এজন্য তিনি দুনিয়া ও আখিরাতে সফলতা ও মুক্তি লাভ করবেন।

উত্তর

ইসরাতের আচরণে মিতব্যয়িতা প্রকাশ পেয়েছে। মানবজীবনে এর গুরুত্ব অপরিসীম। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিতিবোধ, কাজ-কর্মে যথার্থতা, কথা-বার্তা, মাল-সম্পদের সুষ্ঠু ব্যবহার। সাধারণত ধন-সম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলা হয়। ইসরাতের আচরণে এ প্রশংসনীয় গুণের বহিঃপ্রকাশ লক্ষ করা যায়। ইসরাত খুব হিসাব করে চলেন। ছেলেকে স্কুলে পাঠানোর সময় শুধুই ভাড়া দেন এবং টিফিনের খাবার বাসা থেকে তৈরি করে দেন। তিনি সংসারে প্রয়োজন অনুযায়ী খরচ করেন। এভাবে প্রয়োজনমাফিক সম্পদের ব্যবহার করাই হলো মিতব্যয়িতা। মানুষের মিতব্যয়ী হওয়া একান্ত প্রয়োজন। কারণ মহান আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত ও ধনসম্পদ দিয়েছেন। যার যথাযথ ব্যবহার করা আমাদের কর্তব্য। এ ক্ষেত্রে অপব্যয় বা কৃপণতা কোনোটাই করা যাবে না। কৃপণতা ও অপচয় সমাজে নানা অশান্তি সৃষ্টি করে। অপচয়কারীর সম্পদ দ্রুত শেষ হওয়ার কারণে সে অভাব-অনটনে ভোগে। অন্যদিকে কৃপণতা মানুষের মধ্যে মনোমালিন্য ও শত্রুতার জন্ম দেয়। সমাজে অর্থনৈতিক সংকট তৈরি করে। মিতব্যয়িতা মানুষকে নানা সৎগুণে ভূষিত করে। লোভ-লালসা, অপচয়, কৃপণতা, অলসতা, আরামপ্রিয়তা ইত্যাদি খারাপ অভ্যাস থেকে বাঁচিয়ে রাখে। উপরের আলোচনা থেকে বলা যায়, ইসরাত আখলাকে হামিদার অন্যতম গুণ মিতব্যয়িতাকে ধারণ করেছেন। এটি মানুষকে সৎ গুণাবলি অর্জনে সহায়তা করে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।