শেয়ারFacebookWhatsApp

নাজমা কী পন্থা অবলম্বন করলে উক্ত পরিস্থিতির সম্মুখীন হতো না। পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।

উত্তর: নাজমা শালীনতা পন্থা অবলম্বন করলে উক্ত পরিস্থিতির সম্মুখীন হতো না। 'শালীনতা' অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথা-বার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলে। শালীনতাই হলো মানব চরিত্রের অন্যতম ভূষণ, যা নাজমার মধ্যে অনুপস্থিত। উদ্দীপকে দেখা যায়, নাজমা বিদ্যালয় ছুটির দিনে অমার্জিত পোশাক পরিধান করে শহরে যায়। আর অশালীন কর্মকাণ্ড আখলাকে হামিদাহর পরিপন্থি। কেননা, পোশাক-পরিচ্ছদ ও চলাফেরায় শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়, ইভটিজিং, ব্যভিচার ইত্যাদির জন্ম হয়। আর এরূপ পরিস্থিতি ডেইজির ক্ষেত্রেও লক্ষ করা যায়। অশালীন পোশাকের কারণে একদল যুবক তাকে উত্ত্যক্ত করে। সে শালীন পোশাক পরিধান করলে এ ধরনের উত্যক্তের শিকার হতো না। সুতরাং বলা যায়, নাজমার পোশাক-পরিচ্ছদ ও চলা-ফেরায় শালীনতার অভাব বিদ্যমান।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

নাজমা কী পন্থা অবলম্বন করলে উক্ত পরিস্থিতির সম্মুখীন হতো না। পাঠ্যপ…

উদ্দীপক

মাইমুনা ও নাজমা দশম শ্রেণির ছাত্রী। মাইমুনা তার শিক্ষককে প্রতিশ্রুতি দিয়ে বললেন, প্রাক-নির্বাচনি পরীক্ষার পর মনোযোগ দিয়ে লেখাপড়া করবে এবং পরবর্তী নির্বাচনি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবে। কিন্তু সে প্রাক-নির্বাচনি পরীক্ষার পর লেখাপড়ায় আর মন দেয় না। আর নাজমা বিদ্যালয় ছুটির দিনে অমার্জিত পোশাক পরিধান করে শহরে যায়। বাড়ি ফেরার পথে কিছু যুবক তাকে রাস্তায় গতিরোধ করে উত্ত্যক্ত করে।

Mymensingh · 2023

উত্তর

তাকওয়া হলো সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা।

উত্তর

'সত্যবাদিতা মুক্তি দেয়'- এটি বহুল প্রচলিত একটি প্রবাদ। সত্যবাদিতা একটি মহৎগুণ। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আস-সিদক। বাস্তব ও প্রকৃত ঘটনা বা বিষয় প্রকাশ করাকে সিদক বা সত্যবাদিতা বলা হয়। সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত ও মর্যাদাবান হয় এবং আখিরাতে সহজে জান্নাত লাভ করতে পারে। এ কারণেই বলা হয়, সত্যবাদিতা মুক্তি দেয়। অপরদিকে, মিথ্যা এমন একটি বিষয় যা মানুষের জীবনের চরম বিপর্যয় ডেকে আনে। মিথ্যা সকল পাপের মূল। যে ব্যক্তি মিথ্যা বলে সে ভাবে তার কোনো অপকর্ম জনসমাজে প্রকাশ পাবে না। এ জন্য সে সব ধরনের অন্যায় কাজে জড়িয়ে পড়ে। আর এরকম পাপীরা আল্লাহ ও মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়। জীবনের সর্বস্তরে বিফল হয়। মোটকথা তার জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। তাই বলা যায়, 'মিথ্যা ধ্বংস ডেকে আনে'।

উত্তর

মাইমুনার আচরণে 'ওয়াদা পালন' বিষয়টি লঙ্ঘিত হয়েছে। ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল-আহদু ا (الْعَهْدُ) আল-আহদু-এর শাব্দিক অর্থ- ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। উদ্দীপকে দেখা যায়, মাইমুনা তার শিক্ষককে প্রতিশ্রুতি দিয়ে বলে, প্রাক-নির্বাচনি পরীক্ষার পর মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। কিন্তু সে প্রাক-নির্বাচনি পরীক্ষার পর পড়ালেখায় আর মন দেয় না, যা মূলত ওয়াদা ভঙ্গের শামিল। কেননা ওয়াদা করে তা পালন না করাই হলো ওয়াদা ভঙ্গ করা। পক্ষান্তরে ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলির অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দ্বীনদার হতে পারে না। একটি হাদিসে মহানবি (সা.) বলেছেন- لا دِيْنَ لِمَنْ لَا عَهْدَ لَهُ অর্থাৎ, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন নেই।' (মুসনাদে আহমাদ) অতএব, মাইমুনার আচরণে ওয়াদা পালনের বিষয়টি লঙ্ঘিত হয়েছে।

উত্তর

নাজমা শালীনতা পন্থা অবলম্বন করলে উক্ত পরিস্থিতির সম্মুখীন হতো না। 'শালীনতা' অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। কথা-বার্তা, আচার-আচরণ ও চলাফেরায় ভদ্র, সভ্য ও মার্জিত হওয়াকেই শালীনতা বলে। শালীনতাই হলো মানব চরিত্রের অন্যতম ভূষণ, যা নাজমার মধ্যে অনুপস্থিত। উদ্দীপকে দেখা যায়, নাজমা বিদ্যালয় ছুটির দিনে অমার্জিত পোশাক পরিধান করে শহরে যায়। আর অশালীন কর্মকাণ্ড আখলাকে হামিদাহর পরিপন্থি। কেননা, পোশাক-পরিচ্ছদ ও চলাফেরায় শালীনতার অভাব অনেক সময় সমাজে অশ্লীলতার প্রসার ঘটায়, ইভটিজিং, ব্যভিচার ইত্যাদির জন্ম হয়। আর এরূপ পরিস্থিতি ডেইজির ক্ষেত্রেও লক্ষ করা যায়। অশালীন পোশাকের কারণে একদল যুবক তাকে উত্ত্যক্ত করে। সে শালীন পোশাক পরিধান করলে এ ধরনের উত্যক্তের শিকার হতো না। সুতরাং বলা যায়, নাজমার পোশাক-পরিচ্ছদ ও চলা-ফেরায় শালীনতার অভাব বিদ্যমান।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।