শফিকের স্বীকারোক্তিতে আখলাকে হামিদাহ্র যে গুণটি প্রকাশ পায়, সেটি চিহ্নিত করে তার উদ্দেশ্যে আমিন সাহেবের উক্তির যথার্থতা নিরপণ কর।
উত্তর: শফিকের স্বীকারোক্তিতে আখলাকে হামিদার 'সত্যবাদিতা' গুণটি প্রকাশ পায়। আর এক্ষেত্রে আমিন সাহেবের বক্তব্য অত্যন্ত যথার্থ। সত্যবাদিতার আরবি প্রতিশব্দ আস-সিদক। সাধারণভাবে সত্য কথা বলার অভ্যাসকে সত্যবাদিতা বলা হয়। কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে কোনোরূপ পরিবর্তন, পরিবর্ধন বা বিকৃতি ব্যতিরেকে হুবহু বা অবিকল বর্ণনা করাই হলো সিদক তথা সত্যবাদিতা। শফিকের মধ্যেও এর বহিঃপ্রকাশ লক্ষণীয়। উদ্দীপকে অফিসের নাস্তা আনার পর দেখা যায় একটি প্যাকেট কম। তখন আমিন সাহেবের কর্মচারী শফিক তাকে জানায়- একটি প্যাকেটের নাস্তা সে খেয়েছে। যা সত্যবাদিতার বহিঃপ্রকাশ। সত্যবাদিতা মানুষকে নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। পাপ ও অশালীন কাজ থেকে রক্ষা করে। সত্যবাদী ব্যক্তি কোনোরূপ অন্যায় ও অত্যাচার করতে পারে না। সত্যবাদিতার পরিণতি হলো সফলতা ও মুক্তি। যেমন বলা হয়- الصِّدْقُ يُنْجِي وَالْكِذَّبُ يُهْلِكُ --অর্থাৎ, 'সত্যবাদিতা মুক্তি দেয়, আর মিথ্যা ধ্বংস ডেকে আনে।' সত্যবাদিতার ফলে মানুষ দুনিয়াতে সম্মানিত হয়, মর্যাদা লাভ করে। আর আখিরাতে সত্যবাদিতার প্রতিদান হলো জান্নাত। আল্লাহ তায়ালা বলেন- هُذَا يَوْمُ يَنْفَعُ الصَّادِقِينَ صِدْقُهُمْ - لَهُمْ جَنَّاتٌ . অর্থাৎ, 'এ তো সেই দিন, যে দিন, সত্যবাদীদের তাদের সত্যবাদিতা বিশেষ উপকার দান করবে। তাদের জন্য রয়েছে জান্নাত' (সূরা আল-মায়িদা : আয়াত-১১৯)। মহানবি (সা.) বলেন, 'তোমরা সত্যবাদী হও। কেননা সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।' (বুখারি ও মুসলিম) অন্য একটি হাদিসে আছে, 'একবার মহানবি (সা.)-কে জিজ্ঞাসা করা হলো, কী আমল করলে জান্নাতবাসী হওয়া যায়? তিনি উত্তরে বললেন, 'সত্য কথা বলা।' (মুসনাদে আহমাদ) সত্যবাদিতা হলো নৈতিক গুণাবলির অন্যতম প্রধান গুণ। এটি মানুষকে প্রভূত কল্যাণ ও সফলতা দান করে। সুতরাং আমাদের সকলেরই সত্যবাদী ও সত্যাশ্রয়ী হওয়া একান্ত আবশ্যক।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
শফিকের স্বীকারোক্তিতে আখলাকে হামিদাহ্র যে গুণটি প্রকাশ পায়, সেটি চি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর