হিংসাকে দ্বীনের ধ্বংসকারী রোগ বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: হিংসা সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুন্ডনকারী (ধ্বংসকারী) রোগ-ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুন্ডনের কথা বলছি না, বরং তা হলো দীনের মুন্ডনকারী।" (তিরমিযি) এখানে হিংসাকে দীনের ধ্বংসকারী রোগ বলা হয়েছে। কেননা হিংসুক ব্যক্তি কখনোই সৎচরিত্রবান হতে পারে না। গর্ব-অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা হিংসার | সাথে জড়িত। হিংসা সামাজিক শান্তি, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব নষ্ট করে দেয়। তাছাড়া হিংসা মানুষের নেক আমলকেও ধ্বংস করে দেয়, এসব কারণে হিংসাকে দীনের ধ্বংসকারী রোগ বলা হয়েছে।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
হিংসাকে দ্বীনের ধ্বংসকারী রোগ বলা হয়েছে কেন? বুঝিয়ে লেখ।
উত্তর