শেয়ারFacebookWhatsApp

কলিমুল্লাহর কর্মকাণ্ডে আখলাকে যামিমাহর যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: কলিমুল্লাহর কর্মকাণ্ডে কর্মবিমুখতা প্রকাশিত হয়েছে। কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায়, সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। কোনো অক্ষম ব্যক্তি যদি কোনো কাজ না করতে পারে তবে তা কর্মবিমুখতা নয়। যেমন- অন্ধ, বধির বা প্রতিবন্ধীরা শারীরিক কারণে সব ধরনের কাজ করতে সমর্থ নয়। বরং যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য কোনো কারণে স্বেচ্ছায় কোনো কাজ না করে বেকার বসে থাকা হলো কর্মবিমুখতা। উদ্দীপকে কলিমুল্লাহর সামর্থ্য থাকা সত্ত্বেও কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে অলস সময় কাটানো কর্মবিমুখতার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে কলিমুল্লাহর কর্মকাণ্ডে কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

কলিমুল্লাহর কর্মকাণ্ডে আখলাকে যামিমাহর যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব…

উদ্দীপক

কলিমুল্লাহকে তার বড় ভাই একটি কোম্পানিতে চাকরি দেয়। কিছুদিন পর সে ঐ চাকরি ছেড়ে দেয়। সে বাড়িতে অলস সময় কাটাচ্ছে এখন। তার বন্ধু মান্না জাল টাকার ব্যবসা করে। সে ভালো তেলের সাথে খারাপ মিশিয়ে বিক্রি করে এবং ওজনে কম দেয়। ইমাম সাহেব তার কর্মকান্ড দেখে বলেন, "এ ধরনের কর্মকাণ্ড বর্জন করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি।"

Sylhet · 2025

উত্তর

কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমানের উপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়।

উত্তর

হিংসা সম্পর্কে রাসুলুল্লাহ (স.) বলেছেন, "তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুন্ডনকারী (ধ্বংসকারী) রোগ-ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। আমি চুল মুন্ডনের কথা বলছি না, বরং তা হলো দীনের মুন্ডনকারী।" (তিরমিযি) এখানে হিংসাকে দীনের ধ্বংসকারী রোগ বলা হয়েছে। কেননা হিংসুক ব্যক্তি কখনোই সৎচরিত্রবান হতে পারে না। গর্ব-অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা হিংসার | সাথে জড়িত। হিংসা সামাজিক শান্তি, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব নষ্ট করে দেয়। তাছাড়া হিংসা মানুষের নেক আমলকেও ধ্বংস করে দেয়, এসব কারণে হিংসাকে দীনের ধ্বংসকারী রোগ বলা হয়েছে।

উত্তর

কলিমুল্লাহর কর্মকাণ্ডে কর্মবিমুখতা প্রকাশিত হয়েছে। কর্মবিমুখতা বলতে কাজ না করার ইচ্ছাকে বোঝায়, সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। কোনো অক্ষম ব্যক্তি যদি কোনো কাজ না করতে পারে তবে তা কর্মবিমুখতা নয়। যেমন- অন্ধ, বধির বা প্রতিবন্ধীরা শারীরিক কারণে সব ধরনের কাজ করতে সমর্থ নয়। বরং যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য কোনো কারণে স্বেচ্ছায় কোনো কাজ না করে বেকার বসে থাকা হলো কর্মবিমুখতা। উদ্দীপকে কলিমুল্লাহর সামর্থ্য থাকা সত্ত্বেও কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে অলস সময় কাটানো কর্মবিমুখতার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, উদ্দীপকে কলিমুল্লাহর কর্মকাণ্ডে কর্মবিমুখতা প্রকাশ পেয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্যটি প্রতারণা বর্জনের গুরুত্ব সম্পর্কে। উদ্দীপকে মান্না জাল টাকার ব্যবসা করে, ভালো তেলের সাথে খারাপ মিশিয়ে বিক্রি করে এবং ওজনে কম দেয়। মান্নার এসকল কর্মকান্ড প্রতারণার শামিল, এ অবস্থার প্রেক্ষিতে ইমাম সাহেব প্রতারণা বর্জন করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি বলে মন্তব্য করেন। কুরআন ও হাদিসের দৃষ্টিতে ইমাম সাহেবের মন্তব্যটি সঠিক। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, সম্পূর্ণরূপে হারাম। কোনো কাজেই প্রতারণা করা যাবে না। সত্য-মিথ্যার মিশ্রন করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- "তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রন করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না।" (সূরা আল বাকারা: ৪২) রাসুলুল্লাহ (স.) স্পষ্ট ভাষায় বলেছেন, "যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।" (তিরমিযি) সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কেননা ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। কুরআন ও হাদিসের আলোকে তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।