শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন আচরণটি নেক আমল ধ্বংস করে দেয়? 'খ'-এর আচরণটি চিহ্নিত করে বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে 'হিংসা' আচরণটি নেক আমল ধ্বংস করে দেয়। উদ্দীপকে উল্লিখিত 'খ'-এর আচরণটিতে হিংসা প্রকাশ পেয়েছে। হিংসা আখলাকে যামিমাহর অন্যতম দিক। হিংসা-বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি, সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, অন্যের সুখ-সম্পদ, শান্তি-সাফল্য, ধ্বংস কামনা করা ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। হিংসা-বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই সৎচরিত্রবান হতে পারে না। কেননা গর্ব-অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ইসলামি শরিয়তে হিংসা-বিদ্বেষ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মহানবি (স.) বলেছেন, "তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়), হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)।” (আবু দাউদ) উদ্দীপকে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রসঙ্গে আলোচনা হলে 'খ' মুখটি মলিন করে ফেলেন এবং মন্তব্য করে বলেন, 'ছেলেটি বিসিএস উত্তীর্ণ হলে কী হবে, সে জীবনে উন্নতি করতে পারবে না।' তাই বলা যায় 'খ' এর এরূপ আচরণে হিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। আর রাসুল (স.)-এর ভাষ্য অনুযায়ী 'খ' এর এরূপ আচরণটি তার নেক আমল ধ্বংস করে দিবে।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

উদ্দীপকে কোন আচরণটি নেক আমল ধ্বংস করে দেয়? 'খ'-এর আচরণটি চিহ্নিত কর…

উদ্দীপক

'ক' ও 'খ' দুই বান্ধবী। তাদের সন্তান একই বিদ্যালয়ের শিক্ষার্থী। উভয়ে দৈনিক তাদের সন্তানদের বিদ্যালয়ে পৌঁছে দিয়ে অভিভাবক কক্ষে অবস্থান করেন। 'ক' অন্যদের দোষত্রুটি নিয়ে আলোচনা করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন। অপরদিকে, বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রসঙ্গে আলোচনা হলে 'খ' মুখটি মলিন করে ফেলেন এবং মন্তব্য করেন, ছেলেটি বিসিএস উত্তীর্ণ হলে কী হবে, সে জীবনে উন্নতি করতে পারবে না।

Chittagong · 2025

উত্তর

আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে।

উত্তর

পবিত্রতা ব্যতীত কোনো ইবাদত কবুল হয় না। সালাত আদায়ের জন্য মানুষের শরীর, পোশাক ও সালাতের স্থান পরিষ্কার ও পবিত্র হতে হয়। আবার কুরআন তিলাওয়াতের জন্যও পাক-পবিত্র হতে হয়। রাসুল (স.) বলেছেন, "পবিত্রতা ইমানের অর্ধেক।” (মুসলিম) তাই প্রকৃত ইমানদার হওয়ার জন্য পবিত্র থাকা অপরিহার্য।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক'-এর আচরণটি আখলাকে যামিমাহর অন্তর্গত 'গিবত' এর শামিল। গিবত (الهيبة) শব্দের অর্থ পরনিন্দা, পরচর্চা, অসাক্ষাতে বা অগোচরে অন্যের কুৎসা রটনা করে বেড়ানো ইত্যাদি। এক কথায় কারও অনুপস্থিতিতে তার দোষ বলাকে গিবত বলে। বিস্তারিতভাবে বলতে গেলে কারও অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ বলা, যা শুনলে সে মনে কষ্ট পাবে তাকে গিবত বলে। গিবত একটি মারাত্মক অপরাধ। গিবত করা সম্পর্কে আল্লাহ কঠোর বাণী উচ্চারণ করে বলেন, "তোমরা একে অন্যের গিবত করো না। তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? বস্তুত তোমরা নিজেরাই তা অপছন্দ করে থাকো।" (সূরা আল-হুজুরাত : ১২) অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খাওয়ার ন্যায় জঘন্য অপরাধ হচ্ছে গিবত করা। গিবতের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং মানসিক অশান্তি বৃদ্ধি পায়। উদ্দীপকে 'ক'-এর আচরণে দেখা যায় সে অন্যের দোষত্রুটি নিয়ে আলোচনা করতে খুব সাচ্ছন্দ্যবোধ করে। তাই বলা যায়, 'ক'-এর আচরণটি আখলাকে যামিমাহর 'গিবত'-এর অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে 'হিংসা' আচরণটি নেক আমল ধ্বংস করে দেয়। উদ্দীপকে উল্লিখিত 'খ'-এর আচরণটিতে হিংসা প্রকাশ পেয়েছে। হিংসা আখলাকে যামিমাহর অন্যতম দিক। হিংসা-বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি, সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, অন্যের সুখ-সম্পদ, শান্তি-সাফল্য, ধ্বংস কামনা করা ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলা হয়। হিংসা-বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই সৎচরিত্রবান হতে পারে না। কেননা গর্ব-অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। ইসলামি শরিয়তে হিংসা-বিদ্বেষ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। মহানবি (স.) বলেছেন, "তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা আগুন যেমন কাঠকে খেয়ে ফেলে (পুড়িয়ে দেয়), হিংসাও তেমনি মানুষের সৎকর্মগুলোকে খেয়ে ফেলে (নষ্ট করে দেয়)।” (আবু দাউদ) উদ্দীপকে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রসঙ্গে আলোচনা হলে 'খ' মুখটি মলিন করে ফেলেন এবং মন্তব্য করে বলেন, 'ছেলেটি বিসিএস উত্তীর্ণ হলে কী হবে, সে জীবনে উন্নতি করতে পারবে না।' তাই বলা যায় 'খ' এর এরূপ আচরণে হিংসার বহিঃপ্রকাশ ঘটেছে। আর রাসুল (স.)-এর ভাষ্য অনুযায়ী 'খ' এর এরূপ আচরণটি তার নেক আমল ধ্বংস করে দিবে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।