শেয়ারFacebookWhatsApp

প্রেক্ষাপট-১-এ আবরারের কাজে আখলাকে হামিদাহর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: প্রেক্ষাপট-১ এ আবরারের কাজে আখলাকে হামিদাহর নারীর প্রতি সম্মানবোধের গুণটি ফুটে উঠেছে। সাধারণ অর্থে নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে নারীর প্রতি সম্মানবোধ বলে। আর ব্যাপকার্থে নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাবকে নারীর প্রতি সম্মানবোধ বলে। নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদাহর অন্যতম। অন্তর থেকে নারীদের সম্মান করতে হবে। মায়া-মমতা শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। নারীদের কোনোরূপ অত্যাচার করা যাবে না। ঠাট্টা-বিদুপ, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। ইভটিজিং করা যাবে না। তারা মনে কষ্ট পায় বা তাদের সম্মান হানি হয় এরূপ কোনো কাজ করা যাবে না, বরং সদাসর্বদা তাদের প্রাপ্য ও অধিকার আদায় করতে হবে। প্রয়োজনমত তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। তাদের মেধা বিকাশের সুযোগ দিতে * হবে। উন্নতি ও অগ্রগতির জন্য তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে - হবে। এভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা যায়। প্রেক্ষাপট-১-এ আবরার বয়স্ক মহিলাকে তার নিজের আসনে বসতে দিয়ে মহিলার প্রতি সম্মানবোধ প্রদর্শন করেছে। যা আখলাকে হামিদাহর অন্যতম একটি মহৎগুণ।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

প্রেক্ষাপট-১-এ আবরারের কাজে আখলাকে হামিদাহর কোন গুণটি ফুটে উঠেছে? ব…

উদ্দীপক

প্রেক্ষাপট-১: আবরার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। ঈদের ছুটিতে সে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নিজের সিটে বসে বাড়িতে রওনা হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে একজন বয়স্ক মহিলা উঠার সাথে সাথে ট্রেনটি ছেড়ে দেয়। আবরার মহিলাকে তার নিজের আসনে বসতে দেয়। প্রেক্ষাপট-২: আরকান খাগড়াছড়ি জেলার সীমান্ত এলাকায় বসবাস করে। সীমান্তে প্রায় সময় চোরাচালান সংঘটিত হয়। সে এলাকাবাসীকে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আরকান মনে করে, ভালো কাজের প্রতি অনুপ্রেরণা ও মন্দ কাজ প্রতিরোধের। ব্যবস্থা না থাকলে সমাজে, শান্তিশৃঙ্খলা বজায় থাকে না।

Barisal · 2025

উত্তর

কারও নিকট কোনো অর্থসম্পদ কিংবা কোনো তথ্য কিংবা অন্যকিছু গচ্ছিত রাখাকে আমানত বলে।

উত্তর

আমাদের সমাজে অমুসলিম অনেক সম্প্রদায় বসবাস করে। তাদের ধর্মীয় স্বাধীনতা দিতে নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন, "দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে সত্যপথ ভুলপথ থেকে স্পষ্টতই আলাদা।" (সূরা আল বাকারা : ২৫৬) এ আয়াত থেকে এটি স্পষ্ট যে, কারও ওপর ধর্মকে চাপিয়ে দেওয়া আল্লাহ নিষেধ করেছেন এবং কাউকে জোর করে ধর্মান্তরিতও করাও ইসলাম মানুষকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছে।

উত্তর

প্রেক্ষাপট-১ এ আবরারের কাজে আখলাকে হামিদাহর নারীর প্রতি সম্মানবোধের গুণটি ফুটে উঠেছে। সাধারণ অর্থে নারীকে সম্মান প্রদর্শনের অনুভূতি বা মনোভাবকে নারীর প্রতি সম্মানবোধ বলে। আর ব্যাপকার্থে নারী জাতির প্রতি সম্মানজনক মনোভাবকে নারীর প্রতি সম্মানবোধ বলে। নারীর প্রতি সম্মানবোধ আখলাকে হামিদাহর অন্যতম। অন্তর থেকে নারীদের সম্মান করতে হবে। মায়া-মমতা শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। নারীদের কোনোরূপ অত্যাচার করা যাবে না। ঠাট্টা-বিদুপ, তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। ইভটিজিং করা যাবে না। তারা মনে কষ্ট পায় বা তাদের সম্মান হানি হয় এরূপ কোনো কাজ করা যাবে না, বরং সদাসর্বদা তাদের প্রাপ্য ও অধিকার আদায় করতে হবে। প্রয়োজনমত তাদের সাহায্য-সহযোগিতা করতে হবে। তাদের মেধা বিকাশের সুযোগ দিতে * হবে। উন্নতি ও অগ্রগতির জন্য তাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করতে - হবে। এভাবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন করা যায়। প্রেক্ষাপট-১-এ আবরার বয়স্ক মহিলাকে তার নিজের আসনে বসতে দিয়ে মহিলার প্রতি সম্মানবোধ প্রদর্শন করেছে। যা আখলাকে হামিদাহর অন্যতম একটি মহৎগুণ।

উত্তর

প্রেক্ষাপট-২-এ আরকানের কর্মকাণ্ডটি 'সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ'-এর শামিল। আমর বিল মারুফ বা সৎকাজের আদেশ বলতে সাধারণত কাউকে কোনোরূপ ন্যায় ও ভালো কাজের নির্দেশ দান করা বোঝায়। তবে ব্যাপকার্থে কোনো ব্যক্তিকে ইসলামসম্মত কাজের নির্দেশ দেওয়া, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা ইত্যাদিকে বোঝায়। আর নাহি আনিল মুনকার হলো যাবতীয় মন্দ, খারাপ ও অশ্লীল কাজ থেকে কাউকে বিরত রাখা। ইসলামে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। ইসলামি সমাজ ব্যবস্থা এর ওপরই প্রতিষ্ঠিত। সমাজে সৎকাজের আদেশ দান ও অসৎকাজে নিষেধ করার জন্য সবসময়ই কিছুসংখ্যক লোক থাকতে হয়। অন্যথায় সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে না। সমাজে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস, নির্যাতন ছড়িয়ে পড়ে। সামাজিক ও মানবিক মূল্যবোধ বিনষ্ট হয়ে যায়। সুষ্ঠু ও সুন্দর সমাজ ব্যবস্থার জন্য এরূপ লোকদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। সৎকাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলির প্রসার ঘটায়। এর মাধ্যমে মানুষের মধ্যে সদাচরণ ও নৈতিক গুণবালি বিকশিত হয়। আর অসৎ কাজের নিষেধ সমাজ থেকে অন্যায়, অশ্লীলতা ও নির্যাতনের মূলোৎপাটন করে। মানুষ এর মাধ্যমে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ বুঝতে শিখে ও ধীরে ধীরে সত্য ও ন্যায়ের পথ অনুসরণ করে। অতএব বলা যায়, প্রেক্ষাপট-২-এ আরকানের কাজটি সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।