দৃশ্যপট-২ এ উল্লিখিত আয়াত দ্বারা আখলাকে হামিদাহর যে বিষয়টির প্রতি ইঙ্গিত করা হয়েছে ইসলামে তার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-২ এ উল্লিখিত আয়াত দ্বারা আখলাকে হামিদাহর 'মিতব্যয়িতা'র প্রতি ইঙ্গিত করা হয়েছে। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা। সাধারণত ধন-সম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলে। মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানবসমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহ তায়ালার নিয়ামতের যথাযথ ব্যবহার করেন। ফলে তিনি বহু সাওয়াবের অধিকারী হন। মিতব্যয়িতা মুমিনের গুন। প্রকৃত ইমানদারগণ শুধু নিজ প্রয়োজনমাফিক খরচ করেন। তারা কৃপণতাও করেন না, আবার অপচয়ও করেন না, তাঁরা মিতব্যয়ী। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দ্বারা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ব্যয় করেন। আল্লাহ তায়ালা বলেন, "তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না। তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।” (সূরা বনি ইসরাঈল: ২৯) মিতব্যয়ীতা আল্লাহর নিকট পছন্দনীয়, তাই আমরা সকলে জীবনযাপনে মিতব্যয়ী হব।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
দৃশ্যপট-২ এ উল্লিখিত আয়াত দ্বারা আখলাকে হামিদাহর যে বিষয়টির প্রতি ই…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর