তাকওয়া অর্জনকারী আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: ইসলামি জীবন দর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলেন মুত্তাকিগণ। আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয়ই আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান।" (সূরা আল-হুজুরাত: ১৩) মুত্তাকি সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন। তিনি বিশ্বাস করেন আল্লাহ সবকিছু দেখেন, জানেন, মুত্তাকি আল্লাহর সামনে সকল কাজের জবাবদিহি করার ভয় করেন। ফলে সকল প্রকার অন্যায়, অশ্লীল কাজ থেকে বিরত থাকেন। তাই মুত্তাকি আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
তাকওয়া অর্জনকারী আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত কেন? বুঝিয়ে লেখ।
উত্তর