উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আচরণে আখলাকে হামিদাহর কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন 'শ্রেণি-পেশার মানুষের আচরণে ভ্রাতৃত্ববোধ ফুটে উঠেছে। ভ্রাতৃত্ববোধ হলো ভ্রাতৃত্বসুলভ অনুভূতি প্রকাশ। অর্থাৎ কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে ভাইয়ের ন্যায় করা, ভ্রাতৃত্বসুলভ আচরণ করা। আমরা যেমনভাবে সহোদর ভাব...র সাথে ভালো ব্যবহার করি। সবসময় তাদের কল্যাণ কামনা করি, তাদের জন্য নিজেদের নানা স্বার্থ ত্যাগ করি, তাদের সাহায্যে এগিয়ে আসি, তেমনিভাবে দুনিয়ার সকল মানুষের প্রতি এরূপ মনোভাব পোষণ ও বিপদে সাহায্য-সহযোগিতা ও সহানুভূতি প্রদর্শন করা, যত্ন নেওয়াই হলো ভ্রাতৃত্ববোধ। অতএব, উদ্দীপকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বন্যাকবলিত মানুষকে সাহায্য-সহযোগিতা করার জন্য এগিয়ে আসার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ প্রকাশ পেয়েছে। আর ভ্রাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে। মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আচরণে আখলাকে হামিদাহ…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর