উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্য কুরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্যটি প্রতারণা বর্জনের গুরুত্ব সম্পর্কে। উদ্দীপকে মান্না জাল টাকার ব্যবসা করে, ভালো তেলের সাথে খারাপ মিশিয়ে বিক্রি করে এবং ওজনে কম দেয়। মান্নার এসকল কর্মকান্ড প্রতারণার শামিল, এ অবস্থার প্রেক্ষিতে ইমাম সাহেব প্রতারণা বর্জন করা প্রত্যেক মুমিনের জন্য জরুরি বলে মন্তব্য করেন। কুরআন ও হাদিসের দৃষ্টিতে ইমাম সাহেবের মন্তব্যটি সঠিক। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা ইত্যাদি। ইসলামি পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, সম্পূর্ণরূপে হারাম। কোনো কাজেই প্রতারণা করা যাবে না। সত্য-মিথ্যার মিশ্রন করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- "তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রন করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না।" (সূরা আল বাকারা: ৪২) রাসুলুল্লাহ (স.) স্পষ্ট ভাষায় বলেছেন, "যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়।" (তিরমিযি) সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কেননা ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। কুরআন ও হাদিসের আলোকে তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্যটি যথার্থ।
SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইমাম সাহেবের মন্তব্য কুরআন ও হাদিসের আলোকে বিশ্লে…
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর