শেয়ারFacebookWhatsApp

জনাব 'ফ' ও তার স্ত্রীর মনমানসিকতা আখলাকে হামিদাহর কোনো - বিষয়টির পরিপন্থি? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'ফ' তার স্ত্রীর মানসিকতা ইসলামে প্রদত্ত নারীর সম্মান ও অধিকারের পরিপন্থী। ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা সংরক্ষণ করেছে। নারীগণ স্বাধীনভাবে সম্পদ-উপার্জন করতে পারবে। পিতা-মাতার সম্পত্তিতে উত্তরাধিকার হিসেবেও তারা সম্পদ লাভ করবে। তাদের সম্পত্তিতে শুধু তাদেরই কর্তৃত্ব থাকবে। তারা তাদের ধন-সম্পদ স্বাধীনভাবে ব্যয় করতে পারবে। আল্লাহ তায়ালা বলেছেন, "পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ, এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ।” (সূরা আন-নিসা: ৩২) কন্যা হিসেবেও নারীর মর্যাদা অপরিসীম। ইসলাম কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হারাম করেছে। তাদের ভালোভাবে প্রতিপালন করা, যথাযথ শিক্ষা প্রদান করা ও পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর অগ্রাধিকার না দেওয়ার নির্দেশ প্রদান করেছে। তাই বলা যায়, জনাব 'ফ' ও তার স্ত্রী বোনদেরকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করে এবং কন্যা সন্তানকে যথাযথ শিক্ষা প্রদান না করে তাদের অধিকার বঞ্চিত করেছেন। তাই তাদের এই কর্মকাণ্ড ইসলামে প্রদত্ত নারীর অধিকারের পরিপন্থি।

SSC ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম ও নৈতিক শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জনাব 'ফ' ও তার স্ত্রীর মনমানসিকতা আখলাকে হামিদাহর কোনো - বিষয়টির পর…

উদ্দীপক

দৃশ্যপট-১ : জনাব 'ফ' তার বাবর সম্পত্তি বণ্টনের সময় বলেন বোনদের বিয়ে হয়ে গেছে, তাই বাবার সম্পত্তি থেকে তাদেরকে দেওয়া জরুরি নয়। তার মেয়ে লেখাপড়ায় খুবই ভালো। সে একজন ডাক্তার হতে চায়। কিন্তু তার মা বলেন, মেয়েদের এত পড়ালেখার দরকার নেই। দৃশ্যপট-২ : মহান আল্লাহ তায়ালা বলেন, তুমি তোমার হাত গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না। তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে। (সূরা বনি ইসরাঈল)

Sylhet · 2025

উত্তর

ফিতনা-ফাসাদ বলতে বিশৃঙ্খলা-বিপর্যয় সৃষ্টিকে বোঝায়।

উত্তর

সাম্প্রদায়িক সম্প্রীতি মানুষের মধ্যে ধৈর্য, সহনশীলতা, পরমতসহিষ্ণুতা ইত্যাদি গুনের বিকাশ ঘটায়। মানুষ একে অন্যকে শ্রদ্ধা করতে শিখে। বিভিন্ন ধর্মের, জাতির ও সম্প্রদায়ের মানুষ একত্রে বসবাসের ফলে দেশীয় সভ্যতাও উন্নততর হয়। সকলের প্রচেষ্টায় দেশ ও জাতি উন্নতির শীর্ষে আরোহন করে। পক্ষান্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোনো জাতি উন্নতি করতে পারে না। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয়, জাতির উন্নতি বাধাগ্রস্ত হয়, এমনকি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা জরুরি।

উত্তর

জনাব 'ফ' তার স্ত্রীর মানসিকতা ইসলামে প্রদত্ত নারীর সম্মান ও অধিকারের পরিপন্থী। ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও ইসলাম নারীদের অধিকার ও মর্যাদা সংরক্ষণ করেছে। নারীগণ স্বাধীনভাবে সম্পদ-উপার্জন করতে পারবে। পিতা-মাতার সম্পত্তিতে উত্তরাধিকার হিসেবেও তারা সম্পদ লাভ করবে। তাদের সম্পত্তিতে শুধু তাদেরই কর্তৃত্ব থাকবে। তারা তাদের ধন-সম্পদ স্বাধীনভাবে ব্যয় করতে পারবে। আল্লাহ তায়ালা বলেছেন, "পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ, এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ।” (সূরা আন-নিসা: ৩২) কন্যা হিসেবেও নারীর মর্যাদা অপরিসীম। ইসলাম কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হারাম করেছে। তাদের ভালোভাবে প্রতিপালন করা, যথাযথ শিক্ষা প্রদান করা ও পুত্র সন্তানকে কন্যা সন্তানের উপর অগ্রাধিকার না দেওয়ার নির্দেশ প্রদান করেছে। তাই বলা যায়, জনাব 'ফ' ও তার স্ত্রী বোনদেরকে পিতার সম্পদ থেকে বঞ্চিত করে এবং কন্যা সন্তানকে যথাযথ শিক্ষা প্রদান না করে তাদের অধিকার বঞ্চিত করেছেন। তাই তাদের এই কর্মকাণ্ড ইসলামে প্রদত্ত নারীর অধিকারের পরিপন্থি।

উত্তর

দৃশ্যপট-২ এ উল্লিখিত আয়াত দ্বারা আখলাকে হামিদাহর 'মিতব্যয়িতা'র প্রতি ইঙ্গিত করা হয়েছে। মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা। সাধারণত ধন-সম্পদের যথাযথ ও প্রয়োজনমাফিক ব্যবহারকে মিতব্যয়িতা বলে। মিতব্যয়িতা একটি গুরুত্বপূর্ণ চারিত্রিক গুণ। এটি মানবসমাজে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে। মিতব্যয়ী ব্যক্তি আল্লাহ তায়ালার নিয়ামতের যথাযথ ব্যবহার করেন। ফলে তিনি বহু সাওয়াবের অধিকারী হন। মিতব্যয়িতা মুমিনের গুন। প্রকৃত ইমানদারগণ শুধু নিজ প্রয়োজনমাফিক খরচ করেন। তারা কৃপণতাও করেন না, আবার অপচয়ও করেন না, তাঁরা মিতব্যয়ী। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দ্বারা আল্লাহ তায়ালার সন্তুষ্টির জন্য ব্যয় করেন। আল্লাহ তায়ালা বলেন, "তুমি তোমার হাত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করো না। তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে।” (সূরা বনি ইসরাঈল: ২৯) মিতব্যয়ীতা আল্লাহর নিকট পছন্দনীয়, তাই আমরা সকলে জীবনযাপনে মিতব্যয়ী হব।
SSCইসলাম ও নৈতিক শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

'তাকওয়া সকল সৎগুণের মূল'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

মুত্তাকিদের জন্য মহাসফলতার কারণ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

'ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।